আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।কোথা থেকে কীভাবে এই ড্রোনটি এলো, কারা পাঠিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি (ড্রোন) এখন যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।সূত্র জানিয়েছে, শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনের মূল ভবনের পশ্চিম দিকে ১৫০ গজ সামনে বাগানে আম গাছের কাছে ঘাসের ওপর একটি ড্রোন পড়ে থাকতে পাওয়া যায়। মালী সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান। তিনি সেটি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেন।সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ডিজিটাল ফরেনসিক টিম, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।সূত্র আরও বলেছে, ড্রোনটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে ‘মেইড ইন চায়না’ লেখা। এর টেকঅফ ওজন ২৪৯ গ্রাম। ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল।বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একটি ক্যামেরাতে ড্রোনটি আগের দিন শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫ টা ২৯ মিনিটের সময় অবতরণ করতে দেখা যায়। অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজে ড্রোনটি পরিলক্ষিত হয়নি। বর্তমানে ড্রোনটি সিটিটিসি’র সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ল্যাবে রয়েছে।সূত্র- বাংলানিউজ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৫০ জেলে আটক
বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৫০ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার Read more

হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ Read more

মোবাইল ফোনের ব‍্যাটারি কত শতাংশ থাকলে চার্জ দেবেন?
মোবাইল ফোনের ব‍্যাটারি কত শতাংশ থাকলে চার্জ দেবেন?

আমাদের নিত্যদিনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। দিনের বেশিরভাগ সময়ই কোনো না কোনো ভাবে এটা ব্যবহার করতে হয়। সে Read more

বাঘাইছড়িতে ৪টি করে ছাগল পেলো জেলে পরিবার
বাঘাইছড়িতে ৪টি করে ছাগল পেলো জেলে পরিবার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ Read more

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। নবজাতকদের মধ্যে ৩ জন ছেলে ও Read more

বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা
বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন