পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে প্রধান সড়কে মানববন্ধনে মিলিত হয় তারা। এ সময় বক্তব্য দেন, খানমরিচ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, ১ নম্বর ওয়ার্ড সদস্য বেল্লাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম কিবরিয়া, ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবু সাঈদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাহানারা খাতুন, বৃদ্ধ মরিচ গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান, খানমরিচ গ্রামের আরিফুল ইসলাম, দাসবেলাই গ্রামের নুর ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, চলতি অর্থবছরে খানমরিচ ইউনিয়নে টিআর, কাবিটা প্রকল্পে যে কাজ হয়েছে, তা ইতিপূর্বে কখনও হয়নি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা দু’একজন সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকল্পের কাজ তদন্ত করে দেখতে প্রশাসনের কাছে দাবি জানান।খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু বলেন, এই ইউনিয়নে অনেক দূর্গম ও উন্নয়ন বঞ্ছিত গ্রাম রয়েছে। যুগের প্রথম যুগ সেসব গ্রামে কখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। লাভ হতো না বলে কোনো চেয়ারম্যান উন্নয়ন কাজে আগ্রহী হয়নি। আমি চেয়ারম্যান হওয়ার পর ওই সব এলাকার উন্নয়নে কাজ শুরু করি। এবছর টিআর কাবিটা প্রকল্পে বেশকিছু এলাকার কাজ করা হয়েছে৷ যেখানে যাতায়াতের রাস্তা ছিল না সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। একটি এলাকার মানুষ মারা গেলে তাদের লাশ নিয়ে যাবার রাস্তা ছিল না, রোগীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা ছিল না সেই এলাকায় রাস্তা করা হয়েছে৷ অথচ দু’একজন সাংবাদিক নিউজ করেছে কোনো কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে। যা আদৌ সত্য নয়।ষড়যন্ত্রমুলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সেই অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকার বিভিন্ন ম্রেণী পেশার মানুষ একত্র হয়েছে। আপনারা সাধারণ মানুষের কাছে জেনে দেখুন আমি কতটুকু কি করেছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আপনারা সরেজমিন এসে দেখুন প্রকল্পের কাজ কেমন হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে বিজিবির অভিযানে ২ জন আটক
ধামইরহাটে বিজিবির অভিযানে ২ জন আটক

নওগাঁর ধামইরহাটে বিজিবির পৃথক দুটি অভিযানে ৭১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক চোরাকারবারিরা হলো- Read more

ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ফেসবুক Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন যাত্রীই নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।  এক প্রতিবেদনে Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ

ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। এ অবস্থায় চাপ বাড়ছে ব্রিটিশ সরকারের Read more

কুড়িগ্রামে নিজের বিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পেয়েছে মাছুমা
কুড়িগ্রামে নিজের বিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পেয়েছে মাছুমা

কুড়িগ্রামে দিনমজুর বাবার পক্ষে মেয়ের পড়াশোনার খরচটা চালিয়ে যাওয়া অসম্ভব হওয়ায় প্রতিবেশীদের চাপে মেয়েকে বিয়ে দিতে চাইছিলেন সেই অসহায় বাবা Read more

শীতল পরিবেশ, তবু ঠাঁই নেই: টিএসসিতে শিক্ষার্থীদের ভোগান্তি
শীতল পরিবেশ, তবু ঠাঁই নেই: টিএসসিতে শিক্ষার্থীদের ভোগান্তি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) শিক্ষার্থীদের অবসর, আড্ডা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন