ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে ওই ঘটনা ঘটে। ‎নিহতের নাম- লামিয়া আক্তার (১৭)।‎প্রতিবেশী ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিলো। শনিবার মার্কেটে গিয়ে কিছু কাপড় কিনেছে। রাত ৮টায় নিহতের মা ছোট মেয়েকে বাসার পাশেই মাদরাসায় দিয়ে আসতে যায়। এ সুযোগেই রাত ৯টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এরপর স্থানীয় বাসিন্দারা মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসে।নিহতের মামা জানান, আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ করে আমার গ্রামের বাড়ি থেকে ফোন করে বলে আমার ভাগ্নি মারা গেছে। আমি দৌড়ে হাসপাতালে এসে দেখি আমার ভাগ্নি মরদেহ হাসপাতালে পড়ে আছে। জুলাই-আগস্ট আন্দোলনে আমার বোন স্বামী হারা হলো। এখন মেয়েকে হারিয়েছে। আমার ভাগ্নির ধর্ষকরা জামিনে এসে গেছে। এখন আমার ভাগ্নি চলে গেছে। আমরা কার কাছে বিচার চাইবো। কে বিচার করবে আমাদের। ‎প্রতিবেশী এক নারী জানান, সন্ধ্যার পর মা-মেয়ে মিলে কাপড় কিনে এসেছে। আগামীকাল বিকেলে লঞ্চে করে বাড়িতে যাবে। শনিবার রাতে ছোট মেয়েকে নিয়ে মাদরাসায় যাওয়ার পর বড় মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। হয়তো কেউ তাকে ফোনে এমন কোন হুমকি-ধমকি দিছে। যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এ হত্যার বিচার কার কাছে আর চাই।এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান, এ ঘটনায় আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।প্রসঙ্গত, গত ১৮ মার্চ পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে শহিদের ওই কিশোরী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় তার পরেরদিনই অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা জামিন পেয়েছে। এছাড়া যারা চিহ্নিত অপরাধী তারাও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই হতাশার মধ্যে ছিলেন ভুক্তভোগী কিশোরী। ধারণা করা হচ্ছে, ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃতরা জামিন পেয়েছে এমন সংবাদে মর্মাহত হয়েই আত্মহত্যা করেছেন এই কিশোরী।পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মেয়েটি তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওয়ানা হয়। পথে নলদোয়ানী এলাকা থেকে সাকিব ও সিফাত নামে দুজন তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তারা মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় এবং ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী কলেজছাত্রী। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার
দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার

ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের কৃষক মিলন হোসেনের ছেলে মহির উদ্দিন মাত্র তিন মাস বয়সে দৃষ্টি হারালেও মনোবল হারায়নি Read more

মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দেওয়া সেই ২ শিক্ষার্থী উত্তীর্ণ
মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দেওয়া সেই ২ শিক্ষার্থী উত্তীর্ণ

টাঙ্গাইলের সখীপুরে মা‌য়ের লাশ বা‌ড়ি‌তে রে‌খে পরীক্ষায় অংশ নেওয়া সেই দুই শিক্ষার্থী এবা‌রের এইচএস‌সি পরীক্ষায় উত্তীর্ণ হ‌য়ে‌ছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) Read more

ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা
ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি বিধ্বস্তের কারণ জানা গেছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষ নিহত হন। গত Read more

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  একইসঙ্গে ‘নতুনভাবে এই যুদ্ধবিরতি চুক্তি করতে Read more

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশরা পাবেন ৪০ হাজার বডি ক্যামেরা
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশরা পাবেন ৪০ হাজার বডি ক্যামেরা

আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে ৪০,০০০ বডি-ওয়্যার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন Read more

জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বর্তমান সংকট ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’ সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন