ভারতের গুজরাট রাজ্যে এক হাজারের অধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।আজ শনিবার সংবাদমাধ্যমের কাছে এ তথ্য জানান গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংভি। তিনি বলেন, আহমেদাবাদ ও সুরাটে গত রাতে চিরুনি অভিযানের পর নারী ও শিশুসহ এক হাজারের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে।বিবিসি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদে কমপক্ষে ৮৯০ এবং সুরাটে ১৩৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এটিকে গুজরাট পুলিশের সবচেয়ে বড় অভিযান বলে অভিহিত করেছেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক মাদক ব্যবসা ও মানবপাচারের সঙ্গে জড়িত।ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর হার্শ সাংভি সাংবাদিকদের বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে গুজরাট পুলিশের এটিই সবচেয়ে বড় অভিযান।আটকরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে থাকার জন্য পশ্চিমবঙ্গ থেকে জাল নথি ব্যবহার করেছিল বলেও জানান হার্শ সাংভি।হার্শ সাংভি বলেন, গুজরাটজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তাবিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে পাকিস্তানি নাগরিকদের গুজরাট ছাড়ার স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে।ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত, যার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। তারপর যাতে কোনো পাকিস্তানি নাগরিক থেকে না যান, তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিটা রাজ্যকে। পাশাপাশি দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র সরকার। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনের বৈঠক পছন্দ হয়নি বলেই আলোচনায় আসেনি একটি দল: ফখরুল
লন্ডনের বৈঠক পছন্দ হয়নি বলেই আলোচনায় আসেনি একটি দল: ফখরুল

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন Read more

অল্প সময়েই উন্মুক্ত হবে হরমুজ প্রণালি’: ট্রাম্পের আত্মবিশ্বাসী বার্তা
অল্প সময়েই উন্মুক্ত হবে হরমুজ প্রণালি’: ট্রাম্পের আত্মবিশ্বাসী বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসন করতে সক্ষম। শুক্রবার (৩ Read more

বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুরের বকশীগঞ্জের সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রবিবার (৩ আগস্ট) Read more

ভারতে বাস খাদে পড়ে ৯ জনের প্রাণহানি
ভারতে বাস খাদে পড়ে ৯ জনের প্রাণহানি

ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও Read more

নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
নান্দাইলে নিখোঁজের তিন দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলমগীর হোসেন আলীম (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন