ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজায় আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  এছাড়া একদিনে আরও সাতজন অনাহারে মারা গেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৪৭টি মৃতদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন ২০৫ জন। এতে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৪ হাজার ২৬৪ জনে।বিবৃতিতে আরও বলা হয়,অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা পাওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৬ জনের বেশি আহত হয়েছেন। এতে মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৪ জনে, আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১১৭ জনে, যা ২৭ মে থেকে শুরু হওয়া বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম চলাকালীন ঘটেছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও সাতজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে দুজন শিশু।  এর মধ্য দিযে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহার ও দুর্ভিক্ষ-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২০ জনে, যাদের মধ্যে ১৪৫ জন শিশু।গত ২ মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও তীব্র করেছে। জাতিসংঘ-সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, আগস্টের মাঝামাঝি সময়ে উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ তা দেইর আল-বালাহ ও খান ইউনুস পর্যন্ত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে সরকারি চালসহ যুবক আটক
বেলকুচিতে সরকারি চালসহ যুবক আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথ বাহিনীর অভিযানে আনুমানিক দশ টন ছয়শত কেজি সরকারি চালসহ ইব্রাহিম নামের এক যুবককে আটক করা হয়েছে।রোববার (৩১ Read more

হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা Read more

লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত
লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। খবর বিবিসিরোববার (১৩ Read more

পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে Read more

‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম
‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম

খেলাধুলা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে দেওয়া হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ উপাধি ‘নাইটহুড’। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন