রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়ি জাদুঘর ঘুরতে এসে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে এক (৪০) নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা কেউ তার পরিচয় জানাতে পারেনি।শনিবার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে পুঠিয়া রাজবাড়ি জাদুঘর মাঠে এ ঘটনা ঘটে। হঠাৎ এক নারীকে মাথা ঘুরে পড়ে যেতে দেখে অন্য দর্শনার্থীরা তার দিকে এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।স্থানীয়রা জানান, এক নারীর মৃত্যুর খবর শুনে সেখানে যেয়ে তার লাশ দেখতে পাই। তার সাথে কোনো আত্মীয়স্বজন ছিল না। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই নারীর লাশ পুঠিয়া হাসপাতালে নিয়ে যায়।পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক অফিসার) ডাঃ আলী মুস্তাফিজ জানান, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে।এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, ওই নারীর লাশ হাসপাতালে রাখা হয়েছে। তার পরিচয় জানতে পারিনি। তার ছবি দেখে কেউ চিনতে পারে কিনা সেটা ভাবছি। তা নাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন, ১০০ কোটি টাকা বিক্রির আশা
তালতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন, ১০০ কোটি টাকা বিক্রির আশা

আবহাওয়া অনুকূলে থাকায় বরগুনার তালতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই ক্ষেত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে Read more

চট্টগ্রামে নিজ ঘরসহ চার বসতঘরে আগুন দিল যুবক!
চট্টগ্রামে নিজ ঘরসহ চার বসতঘরে আগুন দিল যুবক!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতভিটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে কেরোসিন ঢেলে নিজ ঘরসহ চারটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে Read more

মোহাম্মদপুর থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার নিয়ে যা জানালো পুলিশ
মোহাম্মদপুর থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার নিয়ে যা জানালো পুলিশ

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে Read more

ভৈরবে মাদরাসা ছাত্রী ও বাবাকে অপহরণচেষ্টা; ভুয়া সাংবাদিকসহ আটক ২
ভৈরবে মাদরাসা ছাত্রী ও বাবাকে অপহরণচেষ্টা; ভুয়া সাংবাদিকসহ আটক ২

কিশোরগঞ্জের ভৈরবে এক মাদরাসা ছাত্রী (১৬) ও তাঁর বাবাকে জোরপূর্বক অপহরণের চেষ্টার সময় ভুয়া সাংবাদিক পরিচয়ধারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার Read more

নারায়ণগঞ্জের সাত খুনের ১১ বছর আজ, আপিলেই আটকা বিচারকাজ
নারায়ণগঞ্জের সাত খুনের ১১ বছর আজ, আপিলেই আটকা বিচারকাজ

আলোচিত সাত খুনের ১১ বছর পূর্ণ হয়েছে আজ। ১১ বছর পার হলেও এর বিচার কার্যক্রম আজও শেষ হয়নি। ৮ বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন