সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেস্টার অভিযোগে আজমির হোসেন (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শনিবার (২৬ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকা ২নং ওয়ার্ডের চালা পতেঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয় বিক্ষুদ্ধ জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।অভিযুক্ত যুবক হলেন- আজমির পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।স্থানীয়রা জানায়, আজ সকালে চালা পতেঙ্গা মসজিদের সামনে যমুনার শাখা নদীর পাশের বনের ভিতর একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পাই। শব্দ শোনার সাথে সাথে ঘটনাস্থলে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে আজমির জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করছে। আমরা মেয়েটিকে তার কাছে থেকে উদ্ধার করি। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে গণধোলাইয় দেয়। পরে পুলিশ বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা আরও জানান, আজমির ইতিপূর্বে ধর্ষণের অভিযোগ জেল খেটেছে। সে স্থানীয় প্রভাবশালীদের হাতিয়ার হিসেবে কাজ করার কারণে সে বার বার অপকর্ম করে রেহায় পায়। সে ভবিষ্যত জীবনে এধরণের কাজ যেন না করতে পারে সে জন্য প্রশাসনের কাছে  উপযুক্ত শাস্তিও দাবী করেন।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, আমরা আজমির নামের এক যুবককে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা গণধোলাই দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করেছি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় এনেছি। আজমিরের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা রয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনরত শিক্ষকদের ফোন করে যে কথা বললেন হাসনাত
আন্দোলনরত শিক্ষকদের ফোন করে যে কথা বললেন হাসনাত

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর Read more

বিশ্ব গন্ডার দিবস আজ
বিশ্ব গন্ডার দিবস আজ

আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গন্ডার দিবস। ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সাউথ আফ্রিকা দিনটিকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করে। Read more

বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদিপ্রবাসী যাত্রীর কাছে ঘুস দাবির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ Read more

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবপুর Read more

ইরানের বিরুদ্ধে জাতিসংঘে বিচার দিল কাতার
ইরানের বিরুদ্ধে জাতিসংঘে বিচার দিল কাতার

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের কাছে বিচার দিয়েছে কাতার। আন্তর্জাতিক সংস্থাটির মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে দেশটি।কাতারের পররাষ্ট্র Read more

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন