দেশের মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘সিডিএফ এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ ২০২৫-২০৩০’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলী এলাকায় অবস্থিত ‘আম্বালা ফাউন্ডেশন’ এর সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে সিডিএফ (ক্রেডিট এ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম)।কর্মশালায় সভাপতিত্ব করেন সিডিএফ-এর চেয়ারম্যান মুর্শেদ আলম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।তিনি বলেন, ‘সিডিএফ-কে আরও উন্নয়নকেন্দ্রিক হতে হবে। দারিদ্র্য বিমোচন, পুঁজি গঠন এবং সংযোগ স্থাপনে অধিক মনোযোগ দিতে হবে। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে; সিডিএফ-কে মাইক্রোফাইন্যান্সের ক্রেডিট সিস্টেমের রূপান্তর নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি রেগুলেটরি কর্তৃপক্ষকে প্রভাবিত করা এবং সদস্য সংস্থাগুলোকে দুর্গম এলাকায় কাজ করতে উৎসাহিত করতে হবে, যেখানে পিকেএসএফ তাদের সহযোগীতা করতে পারে।’কর্মশালার উদ্দেশ্য ও কাঠামো তুলে ধরেন সিডিএফ-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল। পুরো কর্মসূচি সঞ্চালনা করেন গবেষক ও পরামর্শক দেওয়ান এ এইচ আলমগীর। তিনি তার বক্তব্যে তিনি বলেন, ‘মাইক্রোফাইন্যান্সের জন্ম বাংলাদেশে হলেও বর্তমানে গবেষণা ও নেতৃত্ব দেশের বাইরে চলে গেছে। তাই লিংকেজ সার্ভিস ডেলিভারি ঠিক করতে হবে এবং অনলাইন ট্রেনিং ও সার্টিফিকেট কার্যক্রম চালু করে এই খাতের প্রায় অর্ধমিলিয়ন কর্মীকে দক্ষভাবে কাজে লাগাতে হবে।’কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম এবং মহাব্যবস্থাপক একেএম নুরুজ্জামান। আরও বক্তব্য রাখেন ইউসিবি পিএলসি-এর ভাইস-চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং সাবেক এমআরএ পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং আম্বালা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এনামুল হক।কর্মশালায় সিডিএফ-এর ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিগত অগ্রাধিকার এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আতিউর রহমান (৩৮) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

একপেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
একপেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

এবারের এশিয়া কাপ যেন শুরু থেকেই একতরফা ম্যাচে ভরপুর। টুর্নামেন্টের প্রথম পাঁচটি খেলাতেই দেখা গেছে একপাক্ষিক লড়াই, যার ধারাবাহিকতা দেখা Read more

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদ্রাসাছাত্রী এক কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ নাইম হোসেন (২০) কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড Read more

শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

শুধু আমেরিকা নয়, আমি গোটা বিশ্ব চালাচ্ছি: ডোনাল্ড ট্রাম্প
শুধু আমেরিকা নয়, আমি গোটা বিশ্ব চালাচ্ছি: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো পৃথিবী পরিচালনা করছেন এবং এতে তিনি ‘অনেক Read more

সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ
সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ

পল্লী কবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা ‘আসমানী’। কবিতার মূল চরিত্র আসমানীকে এখন হয়তো রসুলপুরে গিয়ে বাস্তবে দেখা সম্ভব হবে না। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন