পঞ্চগড়ের দেবীগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটায় দেবীগঞ্জ করতোয়া সেতুর টোল প্লাজার সামনে থেকে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন- তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মাহিরুল ইসলামের ছেলে জামিরুল ইসলাম (৩১)। তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অপরজন একই ইউনিয়নের সর্দারপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে মকছেদুল ইসলাম (২৭)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ পিস ইয়াবা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এবং ইয়াবার মূল্য সাত হাজার টাকা।এ ঘটনায় এসআই ফারুক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন, মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে যা যা করা দরকার তাই করা হবে। গ্রেফতার আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেড-এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) বিকেল Read more

ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে
ভান্ডারিয়ায় জামায়াত কর্মী হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে

পিরোজপুরের ভান্ডারিয়ার বহুল আলোচিত জামায়াত কর্মী সাইফুল ইসলাম (৩২) হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী আওয়ামী ফ্যাসিস্টদের দোষর আমিন হাওলাদার (৪৮) দীর্ঘদিন Read more

এবার আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ
এবার আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং আইন মন্ত্রণালয়ে আইনি নোটিশ দিয়েছে গণঅভ্যুত্থানের Read more

পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন
পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন

বরিশালে পিতার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়ের একার আত্মসাৎ, মাকে ভরণ-পোষণ না দিয়ে ঘর থেকে নামিয়ে দেওয়া এবং ভাইদের বিরুদ্ধে Read more

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন