চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের ৩২ ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন চ্যাংখালী এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট এ বৈঠক অনুষ্ঠিত হয়।সাক্ষাতে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এবং তার নেতৃত্বাধীন ১২ জন অফিসার। অপরদিকে বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও তার নেতৃত্বাধীন ১২ জন অফিসার। দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সীমান্ত হত্যাকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।  আলোচনা শেষে উভয় বাহিনীর কমান্ডাররা সরেজমিনে মেইন পিলার ৬৪, ৬৪/১-এস, ৬৪/২-এস এবং ৬৪/৩-এসসহ মোট ১৮টি সীমান্ত পিলার পরিদর্শন করেন। পাশাপাশি, তারা ওই পিলারসমূহের মধ্যবর্তী প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ জিরো লাইন ধরে হেঁটে পর্যবেক্ষণ করেন। এ সৌজন্য সাক্ষাৎ সীমান্ত এলাকায় উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত
পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের Read more

মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করলো হেফাজতে ইসলাম
মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করলো হেফাজতে ইসলাম

নারীদের অধিকার আদায় ও তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি আগামী তিন মাসের মধ্যে Read more

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম
সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম

সাংবাদিকদের বেতন কোনোভাবেই ১২ থেকে ১৫ হাজার হতে পারে না। এজন্য সরকার এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারী ঠিক করতে চায় Read more

জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার
জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার

জাতিসংঘ পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে ১ হাজার ৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা Read more

আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা
আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

গাজামুখী ঐতিহাসিক নৌবহরে (ফ্লোটিলা) অংশগ্রহণকারী বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের পাশে অন্তর্বর্তী সরকার সব সময় আছে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন