পাবনা শহরের প্রবেশমুখে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল এক ময়লার স্তূপ, যা এখন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা এসব আবর্জনা নিয়মিত অপসারণ না হওয়ায় তা এখন নগরবাসীর নিত্যকার ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে।বিশেষ করে পাবনা টার্মিনাল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) দিকে যাওয়ার প্রধান সড়কের পাশেই এই স্তূপটি পড়েছে চোখে। প্রতিদিন এই পথে চলাচল করেন প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি পথচারী এবং পাঁচ হাজারেরও বেশি পাবিপ্রবি শিক্ষার্থী। তাদের অনেকেই দিনে একাধিকবার এই পথ ব্যবহার করেন। মাত্র ৫০ মিটার দূরেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০ মিটারের মধ্যেই রয়েছে আবাসিক বসতি। ফলে দুর্গন্ধ, ধোঁয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে শিশু শিক্ষার্থীসহ শত শত মানুষকে।স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকাটি আসলে একপ্রকার ‘অঘোষিত ডাস্টবিনে’ পরিণত হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এখানে ময়লা-আবর্জনা এনে ফেলা হয়। শুধু তাই নয়, মাঝে মাঝে এসব আবর্জনার মধ্যে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পুড়িয়ে ফেলা হয়, যার ফলে ছড়ায় ভয়াবহ ধোঁয়া ও বিষাক্ত গন্ধ। এতে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট, চোখ জ্বালাসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার দোকান এই রাস্তার পাশেই। সকাল থেকে রাত পর্যন্ত এই দুর্গন্ধ আর ধোঁয়ার মধ্যে থাকতে হচ্ছে। আমাদের মতো অনেকেই এর ভুক্তভোগী। অথচ কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। এরকম চলতে থাকলে সবকিছু গুছিয়ে এখান থেকে চলে যেতে হবে।”পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী বিষ্ণু কুমার ঘোষ বলেন, “শহরের মূল প্রবেশপথে এমন একটি বিশাল আবর্জনার স্তূপ রাখা খুবই দুঃখজনক। একদিকে রাস্তার পাশ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে, অন্যদিকে এখানেই শহরের সব ময়লা এনে ফেলা হচ্ছে। কোনো নিয়ম না মেনে প্লাস্টিক পোড়ানো হচ্ছে, এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সবচেয়ে কষ্ট হয় আমাদের শিক্ষার্থীদের ও পাশের স্কুলের কোমলমতি শিশুদের।”পরিবেশবিদ ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার আরিফুজ্জামান বলেন, “বর্জ্য ব্যবস্থাপনার এই দুর্বলতা শহরের পরিবেশ ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। রাস্তার পাশে অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলা এবং প্লাস্টিক পোড়ানো শুধু মানুষকে ভোগান্তিতেই ফেলছে না, বরং বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পারিপার্শ্বিক বাস্তুতন্ত্রকেও হুমকির মুখে ফেলছে। এর ফলে বিভিন্ন ভারি ধাতু বা সীসা মাটি, পানি ও বায়ুর সঙ্গে মিশে দূষিত হয়ে যায়, ফলে শিশুদের মারাত্মক ক্ষতি হয়। যেহেতু ওখানে অর্ধ-শুকনা আবর্জনা পোড়ানো হয়, সেহেতু সেখানে সমস্ত উপাদান পুড়তে না পেরে অসম্পূর্ণ কার্বন মনোঅক্সাইড তৈরি করে এবং এর প্রভাবে মানুষ মারা যেতে পারে। এছাড়াও Volatile Organic Compound (VOC) জাতীয় রাসায়নিক পদার্থ যা সহজেই বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়, এর ফলে ক্যানসারের আশঙ্কা থাকে।”এ বিষয়ে জানতে চাইলে পাবনা পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি সরেজমিনে পরিদর্শনও করেছি। ইতোমধ্যেই একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। আশা করছি, এটি শেষ হলে সমস্যার সমাধান হবে।”সচেতন নাগরিকরা বলছেন, এই অস্থায়ী বর্জ্য স্তূপটি যত দ্রুত সম্ভব অপসারণ করে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা উচিত। নইলে এই জনবহুল এলাকায় পরিবেশগত ও স্বাস্থ্যগত বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী Read more

ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে
ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও Read more

আখাউড়ায় প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
আখাউড়ায় প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের প্রশাসক ডা. এ এইচ মামুন ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সব Read more

দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক
দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে (অব.) কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি Read more

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী নামে (২৭) এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২৬) নামে আরও এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন