টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলমান তীব্র গরমে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড সূর্যতাপ ও তাপপ্রবাহে উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ অসহায় হয়ে পড়েছেন। সকাল ১০টার পর থেকেই রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে, বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। উপজেলার নাগরপুর বাজার, সহবতপুর বাজারসহ আশপাশের বিভিন্ন বাজার ও মোড়ে দেখা গেছে—মানুষ গাছের ছায়া কিংবা দোকানের নিচে আশ্রয় নিচ্ছেন গরম থেকে কিছুটা রেহাই পাওয়ার আশায়। খোলা আকাশের নিচে কাজ করা রিকশাচালক ও দিনমজুররা বলছেন, এমন গরমে কাজ চালিয়ে যাওয়া খুব কষ্টকর। স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নাগরপুরে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর সঙ্গে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। তীব্র গরমের প্রভাবে উপজেলার শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। শ্রেণিকক্ষে ফ্যান চালু থাকলেও তাতে স্বস্তি মিলছে না। নাগরপুর সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, এই গরমে ক্লাসে বসে থাকা যায় না। মাথা ঘুরে, শরীর দুর্বল লাগে। এসএসসি পরীক্ষার্থীরা বলছেন, এই অসহনীয় গরমে পরীক্ষা দিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা জানায়, পরীক্ষার হলে অতিরিক্ত গরমে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী বলেন, রোদে এসে হলে ঢুকতেই মাথা ঘুরে যায়। অনেক সময় প্রশ্ন ভালোভাবে পড়াও কঠিন হয়ে যায়। অভিভাবকরাও বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।স্থানীয় এক অভিভাবক বলেন, এই গরমে আমাদের সন্তানরা পরীক্ষা দিতে যাচ্ছে, খুব চিন্তায় থাকি। তাপপ্রবাহে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই দোয়াই করি। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই বহু মানুষ চিকিৎসা নিচ্ছেন। শিশু ও বৃদ্ধদের মধ্যে এসব সমস্যা বেশি দেখা যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, তীব্র গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশু, বৃদ্ধ এবং যাদের আগে থেকেই স্বাস্থ্য সমস্যা রয়েছে। আমরা সবাইকে পর্যাপ্ত পানি পান, হালকা খাবার গ্রহণ এবং রোদে বের না হওয়ার পরামর্শ দিচ্ছি। নাগরপুর উপজেলার মোট ইউনিয়নের সংখ্যা ১২টি এবং এখানে বসবাস করছেন প্রায় ৩ লাখ মানুষ। কয়েকদিন ধরে চলমান এই গরমে প্রতিটি বাড়ি, প্রতিটি বাজার এবং প্রতিটি প্রতিষ্ঠান যেন স্তব্ধ হয়ে পড়েছে। যদিও এখনো কোনো দুর্ঘটনা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে গরমের এই তীব্রতা আরও কিছুদিন ধরে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদি গুলিবিদ্ধ: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ওসমান হাদি গুলিবিদ্ধ: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ Read more

ভালুকায় অনুমোদনহীন যুবদল অফিস খোলায় কড়া সতর্কবার্তা
ভালুকায় অনুমোদনহীন যুবদল অফিস খোলায় কড়া সতর্কবার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সংগঠন। কিন্তু সম্প্রতি ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবদলের সাথে সম্পৃক্ত নন এমন কিছু Read more

রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’
রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় Read more

স্বাধীনতার ৫৪ বছরেও রাস্তা পাকা হয়নি মির্জাপুরের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক
স্বাধীনতার ৫৪ বছরেও রাস্তা পাকা হয়নি মির্জাপুরের স্বল্পমহেড়া-জামুর্কী সড়ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বল্পমহেড়া-জামুর্কী দুই কিলোমিটার কাঁচা সড়কের জন্য ভোগান্তিতে রয়েছেন তিন উপজেলার লক্ষাধিক মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত  হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার Read more

আখাউড়ায় প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
আখাউড়ায় প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের প্রশাসক ডা. এ এইচ মামুন ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন