দেশের ৭ অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক

২০২৪ সালের জুলাই মাস। দেশের রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। তরুণেরা স্লোগানে, সাহসে, আর স্বপ্নে জাগিয়ে তুলেছিল নতুন আশার Read more

হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা
হারানো বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা

বরগুনার তালতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পোষা বিড়াল খুঁজে পেতে অভিনব উদ্যোগ নিয়েছেন মোসা. মারিয়া নামে এক কলেজ শিক্ষার্থী। প্রিয় Read more

আফগান-সীমান্তে তীব্র সংঘর্ষে ১৯ পাকসেনাসহ ৪৫ সন্ত্রাসী নিহত
আফগান-সীমান্তে তীব্র সংঘর্ষে ১৯ পাকসেনাসহ ৪৫ সন্ত্রাসী নিহত

আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবানদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তালেবানের ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে দেশটির বাজাউর এবং দক্ষিণ Read more

এসপি-ওসি পরিচয়ে কল, হ্যাকারের বাণিজ্য
এসপি-ওসি পরিচয়ে কল, হ্যাকারের বাণিজ্য

পুলিশের ওসি পরিচয়ে মুঠোফোনে কলের পর ফেসবুক হ্যাক করে প্রতারণা করছে একটি চক্র। গত কয়েক দিনে হ্যাকার চক্রের কবলে পড়েছেন Read more

সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ
সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি  কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। Read more

বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল নগরীর কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৫এপ্রিল) দুপুরে বরিশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন