চার বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. নাসির (২৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।এদিন রায় ঘোষণার আগে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। রায়ে আসামির স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার ১ লাখ টাকা আদায় করে ভুক্তভোগী বা তার পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।মামলার সূত্রে জানা যায়, আসামি নাসির বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীকে আদর করতেন ও চকলেট বিস্কুট কিনে দিতেন। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর আসামি নাসির ভিকটিমকে চকলেট খাওয়ানোর কথা বলে কামরাঙ্গীরচর থানার দক্ষিণ মুন্সিহাটের নুরু বাবুর্চির বাড়ির পেছনে একটি কারখানার অফিস রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।এ সময় শিশুটি চিৎকার করলে এক পর্যায়ে আসামি তাকে ছেড়ে দেয়। ভিকটিম কান্না করতে করতে বাসায় এসে তার মাকে ঘটনাটি জানায়। পরে ভিকটিমের মা ও তার স্বামী আসামিকে ঘটনার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে সে পালিয়ে যান। এদিকে ভুক্তভোগী শিশু অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর একই বছরের ২৭ ডিসেম্বর মো. নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারের পর আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলাটি তদন্ত করে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. রিয়াদ উদ্দিন ২০২২ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ারায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার Read more

মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত
মাইগ্রেনে যেসব কাজ এড়িয়ে চলা উচিত

মাইগ্রেনের ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিছু নির্দিষ্ট অভ্যাস বা পরিবেশ এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই মাইগ্রেনের সময় জীবনযাপনে কিছু Read more

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব: ছাত্রদল সভাপতি
ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই Read more

অতর্কিত হামলায় সাংবাদিকের পিতার চোখ নষ্ট করে দিল কিশোর গ্যাং সোহান
অতর্কিত হামলায় সাংবাদিকের পিতার চোখ নষ্ট করে দিল কিশোর গ্যাং সোহান

মৌলভীবাজারে অতর্কিত হামলা করে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তানভীর আঞ্জুম আরিফ এর পিতার ডান চোখ নষ্ট করে দিল কিশোর গ্যাং সাহেল Read more

আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী
আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা নিজ এলাকার লোকজনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন