ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির উপদ্রব। পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে এক রাতে সাতটি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এতে খামারি ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।গতকাল শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নামাপাড়া এলাকার আজিজ কেরানি বাড়ির আলী নেওয়াজ হীরা মিয়ার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। একই রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নবী খাঁর নাতি হুমায়ুন কবিরের গোয়াল থেকে আরও চারটি গরু চুরি হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।ভুক্তভোগীরা জানান, সংঘবদ্ধ চোরচক্রটি অত্যন্ত দ্রুততার সঙ্গে ট্রাক বা পিকআপযোগে গরুগুলো নিয়ে পালিয়ে যায়। চোরচক্রটি এতটাই সুকৌশলী যে পুলিশ বা স্থানীয়রা টের পাওয়ার আগেই তারা এলাকা ত্যাগ করে। ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ
টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টাংগাইল রাজিবদিয়ার এলাকার প্রায় ২ কি.মি. কাঁচা রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয় Read more

কুবি’র সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
কুবি’র সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বাণিজ্য Read more

ভারত ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ নভেম্বর)
ভারত ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ নভেম্বর)

অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টি-টোয়েন্টি আজ। ওয়ানডেতে আজ আবার মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ : দুপুর ১২-১৫ মি., টি স্পোর্টস Read more

‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ
‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ

ঢালিউডে প্রথম সিনেমা দিয়েই দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। ক্যারিয়ারে মাত্র ছয় বছরেই বাজিমাত করেন তিনি। আজ ১৯ Read more

অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা স্বামীর (ভিডিও ভাইরাল)
অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা স্বামীর (ভিডিও ভাইরাল)

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন