বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানান এবং তা না মানলে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানান।সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন।শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমাধারী কৃষিবিদদের ৮ দফা দাবি অযৌক্তিক এবং তা অন্তর্বর্তীকালীন সরকারকে না মানার আহ্বান জান‌া‌য়। ছাত্র-জনতার আন্দোলন হ‌য়ে ছিল দেশের সকল বৈষম্য দূর করার জন্য কিন্তু বিএসসি কৃষিবিদদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে না। অবিলম্বে এ সমস্যা সমাধান করতে হবে এবং যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে নিয়োগ নিশ্চিত করতে হবে। দেশের বিএসসি কৃষিবিদরা কৃষির নতুন প্রযুক্তি ও উচ্চফলনশীল ধান উদ্ভাবনে ক‌রে‌ছেন। কিন্তু যদি এখানে ডিপ্লোমাধারীদের জায়গা দেওয়া হয়, তাহলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পিছিয়ে পড়বে এবং নতুন প্রযুক্তির উদ্ভাবন ব্যাহত হবে।শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো:১. ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে।২. বাংলা‌দেশ সরকা‌রী কর্মক‌মিশন (বিসিএস) পরীক্ষা ব্যতীত কোন ভাবেই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদ (৯ম গ্রেড) এ যোগদান করতে পারবে না। ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে পদোন্নতি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ১০ম গ্রেডের পদসমূহ গেজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে।৩. বাংলা‌দেশ কৃ‌ষি উন্নয়ন ক‌র্পো‌রেশন (বিএডিসি) সহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেড এ পদোন্নতি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।৪. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না।৫. কৃষি সংশ্লিষ্ট বিষয় স্নাতক ব্যতীত নামের পর্বে “কৃষিবিদ” পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর অধীনেই রাখতে হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের
বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের

আর মাত্র একদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টির নতুন আসর। যেখানে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, হংকং ও Read more

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়িপাড়া এলাকায় এই Read more

আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪
আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪

ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর Read more

ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীন-যুক্তরাষ্ট্রের
ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীন-যুক্তরাষ্ট্রের

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটকসহ ২৬ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর Read more

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি Read more

আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের উপরে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন