২০২১ সালে নিয়োগ প্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।রোববার (২০ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষে স্লোগান দিতে থাকে। এছাড়া নানা ধরনের ব্যানার, প্লাকার্ড নিয়ে মহাসমাবেশে অংশ নেয় শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করা সহ ৬ দফা দাবি তুলে ধরেন। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা পাকিস্তানের, নিহত অন্তত ৩
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা পাকিস্তানের, নিহত অন্তত ৩

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের Read more

বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অন্তত ১০ Read more

আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ
আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (৪১) কে ভারতে Read more

জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প
জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট যদি চান, তাহলে রাশিয়ার সঙ্গে যু্দ্ধ শেষ করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার (১৭ আগস্ট) ভলোদিমির Read more

যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে এরপর ক্টোবর উইন্ডোর জন্য ভিন্ন পরিকল্পনা নিয়েছে দলটি। ওই সময় যুক্তরাষ্ট্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন