ভোলায় ‘আমরা ভোলাবাসী’র ৬ দফা দাবী উপেক্ষা করে গ্যাস পাচারের সময় মধ্য রাতে ইন্ট্রাকো গ্যাস কোম্পানির গ্যাসবাহী ১০টি গাড়ি আটকে দিয়েছে ছাত্র জনতা।রোববার (২৬ মে) মধ্য রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ও ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ইন্ট্রাকো কোম্পানির গাড়ি গুলো আটক করা হয়। পরে গাড়ি গুলোকে ভোলা সরকারি স্কুল মাঠে এনে সারিবদ্ধ করে রাখা হয়।এর আগে, গেল শনিবার দুপুরে ‘আমরা ভোলাবাসীর’ ব্যানারে ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে ভোলার গ্যাস ভোলা থেকে অন্য কোথাও নেওয়া নিষেধ করে ইন্ট্রাকো কোম্পানির অফিস তালা ঝুলিয়ে দেওয়া হয়। ভোলাবাসীর সেই নিষেধাজ্ঞা অমান্য করে তালা ভেঙে রাতের আধারে ঢাকার উদ্দেশ্য গ্যাস নিয়ে যাওয়ার সময় ইন্ট্রাকো কোম্পানির ১০ টি গাড়ি আটকে দেওয়া হয়।আমরা ভোলাবাসী সংগঠনের সদস্য সচিব মীর মোশারফ অমি সময়ের কন্ঠস্বরকে জানান, ভোলার মানুষের যে ৬ দফা দাবী তা এখানকার মানুষের মৌলিক অধিকার, সরকার ভোলার মানুষের এই অধিকার প্রতিষ্ঠা না করে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে ভোলার গ্যাস ঢাকাসহ সারাদেশে নিয়ে যাচ্ছে। ভোলাবাসীর দাবী আদায়ে আজ আমরা রাজপথে নেমেছি আন্দোলন সংগ্রাম করছি। ভোলার মানুষের দাবী পূরন না হওয়া পর্যন্ত ভোলার গ্যাস অন্য কোথাও নিতে দেওয়া হবে না।এ দিকে রাতের আধারে ইন্ট্রাকো কোম্পানির গ্যাস পাচারের ঘটনাকে ঘিরে ভোলাবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। তারা বলছেন, ভোলাবাসীর প্রানের দাবী অমান্য করে তালা ভেঙে গ্যাস পাচার করার সাহস ইন্ট্রাকো কোম্পানি কোথায় পেল?। এবিষয়ে ‘আমরা ভোলাবাসী’র ব্যানারে ভোলা প্রেসক্লাবে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠক থেকে ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অভিনব কৌশল অবলম্বন করে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস ও মূল্য Read more

টাকার বিনিময়ে রোহিঙ্গাদের সীমান্ত পার করে দিচ্ছে আরাকান আর্মি!
টাকার বিনিময়ে রোহিঙ্গাদের সীমান্ত পার করে দিচ্ছে আরাকান আর্মি!

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত, সামরিক অভিযানের ভয়াবহতা এবং আরাকান আর্মির নির্যাতনের মুখে গত দেড় বছরে আরও Read more

পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ
পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। Read more

‘১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে’
‘১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে’

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল
নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর, মটমুড়া, তেতুলবেড়িয়া ও বামন্দী ইউনিয়নের পশু পালনকারী ও খামারীদের কষ্ট লাঘবের জন্য নির্মিত হয়েছিল বামন্দী পশু Read more

১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন