মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর এলাকায় ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) এবং আমদহ গ্রামের মহির হোসেনের ছেলে কৌশিক (২১)। তানভীর মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং কৌশিক স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তানভীর ও কৌশিক কয়েকজন বন্ধুকে নিয়ে রশিকপুর সুইচগেট এলাকায় ভৈরব নদে গোসল করতে নামে। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় তারা দুজন তলিয়ে যায়। সহপাঠী ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।পরে খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যার পর খুলনা থেকে ডুবুরির একটি দল এসে দীর্ঘ সময় খোঁজাখুঁজি শেষে রাত সাড়ে নয়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।মুজিবনগর ফায়ার সার্ভিসের টিম লিডার সেলিম রেজা জানান, ঘটনাটি শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছি এবং প্রাথমিকভাবে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের আগ্রাসন রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি
আ.লীগের আগ্রাসন রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে Read more

গোপালগঞ্জে কারফিউ জারি
গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনার পর আজ রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারী Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৪৪ জন হাসপাতালে ভর্তি Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৪
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৪ জন। শনিবার (০৬ সেপ্টেম্বর) Read more

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাইবার সুরক্ষার নিশ্চিতকরণ, সাইবার স্পেসে এ সংঘটিত অপরাধ শনাক্তকরণ, Read more

গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (২২ মে) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন