বলিউডে তৈরি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারির পরিচালনায় এই চলচিত্রে অভিনয়ে দেখা যাবে রণবীর কাপুর, সাই পল্লবী ও দক্ষিণী তারকা যশকে। নির্মাতাদের মতে, দুই পর্বের এই প্রজেক্টের মোট বাজেট ৪ হাজার কোটি রুপির বেশি, যা ডলারে প্রায় ৫০০ মিলিয়ন।প্রথমে সিনেমাটির বাজেট ধরা হয়েছিল ১,৬০০ কোটি রুপি, তবে প্রযোজনা প্রতিষ্ঠান সম্প্রতি নিশ্চিত করেছে, ব্যয় দ্বিগুণেরও বেশি হচ্ছে। ভারতের শীর্ষ দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এটি হতে যাচ্ছে দেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা প্রকল্প।জানা যায়, সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। আর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালে। নির্মাতারা জানাচ্ছেন, পুরো কাজ চলছে আন্তর্জাতিক মান বজায় রেখে। ভিএফএক্স, স্পেশাল ইফেক্টস ও এআই প্রযুক্তির ব্যবহারে দর্শকদের জন্য তৈরি করা হচ্ছে এক অনন্য অভিজ্ঞতা।সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির একটি এনিমেটেড মোশন পোস্টার। সেখানে রণবীর কাপুরের ‘রাম’ ও যশের ‘রাবণ’ চরিত্রের রূপ দেখা গেছে। প্রথম ঝলকেই সিনেমাটি ঘিরে উৎসাহ বেড়ে গেছে বলিউডে।সিনেমাটিতে সাই পল্লবী থাকছেন সীতা চরিত্রে। অন্য চরিত্রে আছেন সানি দেওল, বিক্রান্ত ম্যাসি, লারা দত্ত, বিবেক ওবেরয়, রবি দুবে, ইন্দিরা কৃষ্ণন ও টেলিভিশনের জনপ্রিয় ‘রাম’- অরুণ গোবিল।নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে এআই ডাবিং প্রযুক্তি ব্যবহার করা হবে, যার ফলে দর্শক নিজের পছন্দের ভাষায় সাবলীলভাবে সিনেমাটি উপভোগ করতে পারবেন। ভারতীয় সিনেমায় এ প্রযুক্তি ব্যবহার এই প্রথম।বলিউড পাড়াই এখন এই সিনেমা ঘিরে উত্তেজনা তুঙ্গে। বিশাল বাজেট, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের প্রোডাকশনের কারণে এটি ভারতীয় সিনেমার নতুন ইতিহাস রচনা করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।সূত্র: টাইমস অফ ইন্ডিয়াআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির
সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।বুধবার (০৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ Read more

বরগুনায় ১০২ কেজি হরিণের মাংস নিয়ে শিকারি আটক
বরগুনায় ১০২ কেজি হরিণের মাংস নিয়ে শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০২ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে।আটককৃত ব্যক্তির নাম মোঃ লিটন (৪৯)। তিনি Read more

স্কুল ভর্তিতে লটারি না পরীক্ষা, সিদ্ধান্ত আজ
স্কুল ভর্তিতে লটারি না পরীক্ষা, সিদ্ধান্ত আজ

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে হবে নাকি ভর্তি পরীক্ষার ভিত্তিতে, এ নিয়ে শুরু হয়েছে Read more

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা

ওসি হিসেবে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন Read more

নোয়াখালীতে বামনী নদীর পাড়ে মানববন্ধন, ভাঙ্গন রোধে ক্লোজার ও ব্লক স্থাপনের দাবি
নোয়াখালীতে বামনী নদীর পাড়ে মানববন্ধন, ভাঙ্গন রোধে ক্লোজার ও ব্লক স্থাপনের দাবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে নদী ভাঙন রোধে ব্লক স্থাপন, বামনী নদীতে ক্লোজার (বাঁধ) নির্মাণ ও বামনী রেগুলেটর চালু করার Read more

মাকে বাঁচাতে আবারও সন্তানের আকুতি, এখনও প্রয়োজন ৬০ হাজার টাকার
মাকে বাঁচাতে আবারও সন্তানের আকুতি, এখনও প্রয়োজন ৬০ হাজার টাকার

'আমার মা মরে গেলে আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে আদর করবে? কে আমাকে ভাত তুলে খাওয়াবে?' মায়ের কষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন