ইন্দোনেশিয়ার এক বৃদ্ধ দম্পতির মনের ইচ্ছা পূরণ হয়েছে। প্রায় ৪০ বছর ধরে অর্থ সঞ্চয় করে অবশেষে হজ পালনের জন্য সৌদি আরব এসে পৌঁছেছেন হাজি লেগিমান ও তার স্ত্রী।লেগিমান পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী। উপার্জন যা হয়, তা দিয়ে পরিবার চালাতেই হিমশিম বেগ পোহাতে হয়,তারপরেও প্রবল ইচ্ছা হজ করবার তা থেকেই অল্প অল্প করে টাকা জমিয়েছেন। তথ্যে জানা গেছে, কঠিন জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও তারা ধৈর্য্য ও নিষ্ঠার সঙ্গে হজের অর্থ জোগাড় করেছেন। লেগিমান এবং তার স্ত্রী সম্প্রতি সৌদি আরবে পৌঁছেছেন ‘মক্কা রুট’ নামক একটি বিশেষ হজ কর্মসূচির আওতায়। এই উদ্যোগের মাধ্যমে ইন্দোনেশিয়াসহ নির্দিষ্ট কিছু দেশের হজযাত্রীদের জন্য ভিসা, পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষার মতো যাবতীয় প্রক্রিয়া নিজ দেশে সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়।লেগিমান বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে নিজের চোখে পবিত্র কাবা দেখতে পেলাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আর ধন্যবাদ জানাচ্ছি মক্কা রুটের সব আয়োজকদের।তিনি আরও বলেন, ‘১৯৮৬ সাল থেকে আমি ও আমার স্ত্রী সামান্য আয় থেকে সঞ্চয় করা শুরু করি। তখন জীবনযাত্রা কঠিন ছিল, তবুও আমরা আশা হারাইনি।লেগিমান ও তার স্ত্রীর এই নিরলস প্রচেষ্টা ইন্দোনেশিয়া তো বটেই, অনেক দেশের মুসলিম সমাজেই বাহবা কুড়াচ্ছে। অনেকেই এই দম্পতির জন্য দোয়া করেছেন, যেন তারা ভালোভাবে হজ পালন করে নিজ দেশে ফিরতে পারেন।  উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া,  ইসলাম ধর্ম অনুযায়ী, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।চলতি বছর প্রায় ২ লাখ ২১ হাজার জন পবিত্র হজ পালন করতে সৌদিআরব এসেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
ইসরায়েলে মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

ইয়েমেনের হোদাইদা বন্দরে ভয়াবহ বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, Read more

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে।বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে Read more

আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু
আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন হবে। আইনশৃঙ্খলার উন্নয়ন Read more

টাঙ্গাইলে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ভর্তি পরীক্ষা
টাঙ্গাইলে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ভর্তি পরীক্ষা

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সারাদেশের ন্যায় একযোগে টাঙ্গাইলেও "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল Read more

সড়ক ও জনপথের জায়গা দখল করে ফাস্টফুডের দোকান
সড়ক ও জনপথের জায়গা দখল করে ফাস্টফুডের দোকান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া উড়াল সেতুর নিচের জায়গা দখল করে আনিশা জল কুটির অ্যান্ড ফটো গ্যালারী নামে একটি প্রতিষ্ঠান Read more

নেত্রকোনায় ফসলি জমি ও ঘরবাড়ি রক্ষায় বাঁধ চেয়ে মানববন্ধন
নেত্রকোনায় ফসলি জমি ও ঘরবাড়ি রক্ষায় বাঁধ চেয়ে মানববন্ধন

'বাঁধ রক্ষা মানেই জীবিকা রক্ষা', 'বাঁধ রক্ষা মানেই ভবিষ্যৎ রক্ষা' এবং 'বাঁচাও আমাদের ফসলি জমি, বাঁচাও আমাদের বসতবাড়ী, বাঁধ ভেঙে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন