অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম।মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।মামলার অপর আসামি হলেন- অভিনেতা ডিপজলের ব্যক্তিগত সহকারীর (পিএস) মো. ফয়সাল।এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। গত বছর ২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন।আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। ডিপজলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, হত্যা মামলা, অস্ত্র মামলা এবং শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মামলা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে Read more

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না। এমনটাই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজা নিয়ে শিগগিরই Read more

রামপাল ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২
রামপাল ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

তেঁতুলিয়ার আকাশে শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখতে পর্যটকদের ভিড়
তেঁতুলিয়ার আকাশে শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখতে পর্যটকদের ভিড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টানা তিন দিন ধরে দেখা মিলেছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এই পর্বত এক পলক দেখতে প্রতি Read more

দেওয়ানগঞ্জে পতিত জমিতে পানিফল চাষে সফল কৃষকরা
দেওয়ানগঞ্জে পতিত জমিতে পানিফল চাষে সফল কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জে পানিফল চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষকেরা। পতিত জমিতে পানিফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন উপজেলার বহু কৃষক।দেওয়ানগঞ্জ Read more

শিক্ষা মন্ত্রণালয়কে সময় দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা
শিক্ষা মন্ত্রণালয়কে সময় দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

ঢাকার সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে শিক্ষা মন্ত্রণালয়কে আরও কিছুদিন সময় দিয়ে সড়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন