পৌষের শেষ দিকে উত্তরের জেলা পঞ্চগড়ে গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন ৭.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। কখনো মৃদ্যু শৈত্যপ্রবাহ আবার কখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে দেখা গেছে। টানা কয়েক দিনের শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মানুষ। আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। আরেগদিন শনিবার ৮ দশমিক ৩ ডিগ্রি এবং গত শুক্রবার ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।দেখা গেছে, জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের। তবে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত জেলো জুড়ে থাকছে কুয়াশা। সঙ্গে বইছে পাহাড়ি হিম বাতাস। সূর্যের আলো ছড়াতেই জেলায় খানিকটা স্বস্থি নেমে এসেছে।  তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। একইসঙ্গে রাত ও দিনে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে।’ জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা থাকার আশঙ্কা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে Read more

‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’
‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’

গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।বুধবার (১৬ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক Read more

৩ নভেম্বর: নামাজের সময়সূচি
৩ নভেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

চৌহালীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরির অভিযোগ
চৌহালীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরির অভিযোগ

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের ইট-পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর তোপের মুখে কিছু ইট Read more

মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২রা জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন