বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত ‘বিনা ধান ২৫’ এর সাথে স্থানীয় রড মিনিকেট ধান প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাগুরায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২২ এপ্রিল) বিকালে সদর উপজেলার শত্রুজিৎপুরের কালুপাড়া মাঠে বিনা মাগুরা উপকেন্দ্রের আয়োজনে কৃষক ও কৃষাণীদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।এসময় মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক উদ্যান কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে কথা বলেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পিএসও এবং বিনা ময়মনসিংহ প্রকল্প পরিচালক ড.মো. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহ পিএসও এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, মাগুরা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোছাঃ রুমানা রহমান, মাগুরা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সুশান চৌহান সহ কৃষি উপসহকারী কর্মকর্তাগণ। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনা ‘র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে মাঠ দিবসের অনুষ্ঠানে বিনা ধান ২৫ এর সাথে স্থানীয় রড মিনিকেট এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ নিয়ে আলোচনা করা হয়।এনআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা দিবসে চী‌নের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
স্বাধীনতা দিবসে চী‌নের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জা‌নিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং। Read more

ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক
ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। বাহিনীর মহাপরিচালক (ডিজি) Read more

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা

শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন Read more

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ খেতাব দিলেন ট্রাম্প
নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ খেতাব দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় প্রায় ২ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী Read more

এবার বিসিবির নির্বাচন পেছানোর প্রস্তাব
এবার বিসিবির নির্বাচন পেছানোর প্রস্তাব

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। মনোনয়ন প্রত্যাহার করা কয়েকজন প্রার্থী এবার সরাসরি সামনে এনে দিয়েছেন Read more

২৭ আগস্ট: নামাজের সময়সূচি
২৭ আগস্ট:  নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন