জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে অধিকাংশ বিষয়ে ঐক্যমত হয়েছে। বিএনপিসহ বিভিন্ন দলের প্রস্তাবনায় উচ্চকক্ষ ছিল। আমরা বলেছি, উচ্চকক্ষ ভোটের অনুপাতে পিআর অনুসারে হতে হবে; এটা আসন অনুসারে হওয়া যাবে না।সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা পরিষদ ডাক বাংলোর মিলনায়তনে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে ঐক্যমত আসেনি। ঐক্যমত না এলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এ নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, এ বিষয়ে ঐক্যমত আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করব। তবে আমরা চাই ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক, সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে ঘোষিত হোক। পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনী তোড়জোড় শুরু হবে। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।এ সময় তারা শহীদ পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে আজ জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।পদযাত্রাটি তমালতলা, বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে এসে শেষ হবে। এরপর ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে, কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ Read more

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। কিছুক্ষণ আগে এ হামলা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় Read more

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক ঘাঁটির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক Read more

নির্বাচনের সময়সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো
নির্বাচনের সময়সূচি নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো

আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল Read more

লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম
লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম

শ্রমজীবীরা ঐক্যবদ্ধ না-থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে বলে Read more

আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব
আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতেই জরুরি মিটিং: প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন