বিগত সরকারের আমলে হত্যা, গুম-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করতে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করার বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।লন্ডনভিত্তিক এই সংস্থাটি বলছে, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার এই ঘটনা দায়বদ্ধতা ও ন্যায়বিচারের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।বুধবার (২২ অক্টোবর) রাতে  অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো, যেখানে জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হলো।সংস্থাটি মনে করে, এই পদক্ষেপটি ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও দায়বদ্ধতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিবৃতিতে অ্যামনেস্টি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ওপরও গুরুত্ব দিয়েছে।সংস্থাটি বলেছে, বিচার অবশ্যই যথাযথ প্রক্রিয়া ও ন্যায়বিচারের নিশ্চয়তার সঙ্গে পরিচালিত হতে হবে, বেসামরিক আদালতে হতে হবে এবং আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকার অনুযায়ী মৃত্যুদণ্ড প্রয়োগ থেকে বিরত থাকতে হবে।প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট ২৫ জন সাবেক-বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।সেদিনই এই তিন মামলায় ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।এরপর ১১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন কর্মকর্তা অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) আছেন।পরদিন ১২ অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল করছে ইসি
অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল করছে ইসি

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল Read more

বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী অপহরণ, ভুয়া পুলিশ আটক
বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী অপহরণ, ভুয়া পুলিশ আটক

নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুর রহমানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশ কর্মীর মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে Read more

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।  জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে Read more

রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত
রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত

রাশিয়ায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাকালে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস তাদের এক Read more

এবার গাজীপুরে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
এবার গাজীপুরে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরে একের পর এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার পরদিনই এবার টঙ্গীতে Read more

আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম
আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন