চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম জুলাইয়ের ৩০ তারিখ থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো কোটা নেই। তবে, মুক্তিযোদ্ধার সন্তানের জন্য থাকছে ৫ শতাংশ কোটা। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীনস্থ দফতরের পুত্র সন্তানদের জন্য ২ শতাংশ কোটা থাকবে।প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ নীতিমালা প্রকাশ করা হয়। এতে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস।কোন ধাপের আবেদন-ফল প্রকাশ কবেএকাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে আবেদন নেওয়া হবে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। ১২ আগস্ট আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। ১৩ ও ১৪ আগস্ট শুধুমাত্র খাতা চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।প্রথম ধাপে আবেদনকারীদের ১৫ মে কলেজ পছন্দক্রম পরিবর্তনের সময় দেওয়া হবে। এরপর ২০ আগস্ট রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। ২২ আগস্ট প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়নের সুযোগ দেওয়া হবে। যারা প্রথম ধাপে নির্বাচিত হয়েও নিশ্চায়ন করবেন না তাদের দ্বিতীয় ধাপে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে।২৮ আগস্ট শিক্ষার্থীদের কলেজ পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একই দিনে (২৮ জুলাই) রাত ৮টায় দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। ২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে।৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একই দিন (৩ সেপ্টেম্বর) রাতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হবে।৪ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবেন। এ ধাপেও কোনো শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। ৫ সেপ্টেম্বর সবশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।এরপর তিন ধাপে নির্বাচিতদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি চলবে ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারভেজ হত্যা ঘটনায় দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় : ডিএমপি
পারভেজ হত্যা ঘটনায় দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় : ডিএমপি

বনানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় গণমাধ্যমে প্রচারিত গোয়েন্দা পুলিশের (ডিবি) দ্বারা দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় বলে Read more

এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ
এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকতা করার পথ চিরতরে বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। পদক্ষেপের অংশ হিসেবে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন Read more

নাগরপুরে এসএসসি পরিক্ষাথীর অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ
নাগরপুরে এসএসসি পরিক্ষাথীর অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্র দলের আয়োজনে এসএসসি পরীক্ষায় Read more

রাজধানীতে ভূমিকম্প অনুভূত
রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প Read more

জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল

ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল বিভাগ Read more

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অনিয়মিত অভিবাসী হিসেবে আটকেপড়া আরও ১৬৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় বুরাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন