পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি আইসক্রিম কারখানাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফূয়াদ।অভিযানে ভিসি আইসক্রিম কারখানার মালিক মফিদুল ইসলামকে ৫০ হাজার এবং কাওসার আইসক্রিম কারখানার মালিক মহিবুল্লাহ কাওসারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ পরিশোধ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রীমন, সেনা সদস্য ও থানা পুলিশের একাধিক সদস্য।জানা যায়, বরফকলের নিবন্ধন থাকলেও দীর্ঘদিন ধরে ওই দুই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কাপড়ের রং, রাসায়নিক দ্রব্য এবং অপরিষ্কার পানি দিয়ে আইসক্রিম তৈরি করে সংরক্ষণ করা হচ্ছিল। এমনকি সংরক্ষিত আইসক্রিমে ছত্রাক পর্যন্ত দেখা গেছে।অভিযানে ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ এবং কাওসার কারখানা থেকে ৫০০ পিস প্রস্তুত আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফূয়াদ বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে অভিযান চালানো হয়। জব্দ করা আইসক্রিম ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবু গাছ নিয়ে ঝগড়া থামানোই কাল হলো রাজুর, আপন নানার হাতেই মৃত্যু
লেবু গাছ নিয়ে ঝগড়া থামানোই কাল হলো রাজুর, আপন নানার হাতেই মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে লেবুর চারা নষ্ট করা নিয়ে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে আপন নানা ও মামাদের ইটের আঘাতে রমজান আলী রাজু Read more

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল
গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়েছে বরিশাল। এরই মধ্যে বেশ কিছু কর্মসূচী ঘোষণা করা হয়েছে। Read more

পুলিশি তল্লাশিতে বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে
পুলিশি তল্লাশিতে বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে

কক্সবাজার টেকনাফ পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় টেকনাফ শালবাগান পুলিশ Read more

ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন
ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে Read more

পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’
পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে নির্বাচন আয়োজনের ঘোষণাকে বিএনপি স্বাগত জানালেও Read more

‘ভুলবশত’ নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল
‘ভুলবশত’ নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল

লেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে নিজেদের নাগরিককেই হত্যা করেছে ইসরায়েলের সেনারা। ভুলবশত তাদের গোলাই আছড়ে পড়ে দেশের ভূখণ্ডে। আর সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন