দেশের পুঁজিবাজারের দরপতন থামছেই না। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার ছয়গুণের বেশি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এতে সবকয়টি মূল্যসূচকের বড় পতন হওয়ার পাশাপাশি কমেছে বড় অঙ্কের বাজার মূলধন। এর মাধ্যমে টানা ৬ সপ্তাহ পতনের মধ্যে থাকলো দেশের শেয়ারবাজার। টানা এই পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে গত সপ্তাহে কমেছে প্রায় ৩ হাজার কোটি টাকা। এছাড়া প্রধান মূল্যসূচক কমেছে ২ দশমিক ৪৭ শতাংশ।অব্যাহত দরপতনের মধ্যে গত সপ্তাহের সোমবার দেশের শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। কিন্তু পরের তিন কার্যদিবস ঢালাও দরপতন হয়। এতে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৫০টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ৩২২টির। এছাড়া ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় ৬ দশমিক ৪৪ গুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে।এমন পতন হওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৪৮৪ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৯৬০ কোটি টাকা বা শূন্য দশমিক ৬৩ শতাংশ। আগের পাঁচ সপ্তাহের টানা পতনে ডিএসইর বাজার মূলধন কমে ২১ হাজার ৪২২ কোটি টাকা। ফলে ছয় সপ্তাহের টানা পতনে ডিএসইর বাজার মূলধন কমলো ২৪ হাজার ৩৮২ কোটি টাকা। বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকের বড় পতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ১২১ দশমিক ২৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৭ শতাংশ। অপর দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে কমেছে ৩৫ দশমিক ৩৯ পয়েন্ট বা ৩ দশমিক ২৯ শতাংশ। এছাড়া বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে কমেছে ৫০ দশমিক ২৪ পয়েন্ট বা ২ দশমিক ৭৬ শতাংশ।মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৭৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৮৩ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৫৮ কোটি ৩৬ লাখ টাকা বা ৩২ দশমিক ৭৮ শতাংশ।সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৭ কোটি ৩৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক ৩৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকা। প্রতিদিন গড়ে ১০ কোটি ১৮ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার।এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কেডিএস এক্সেসরিজ এবং ফাইন ফুডস। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী
নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে সহিংস বিক্ষোভ এবং ১৯ জনের মৃত্যুর পরও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অ্যাপের Read more

ভোলায় ছেলে ও বউয়ের বিরুদ্ধে আদালতে মামলা করলেন মা
ভোলায় ছেলে ও বউয়ের বিরুদ্ধে আদালতে মামলা করলেন মা

ভোলার চরফ্যাশন উপজেলায় সম্পত্তির জন্য মাকে মারধর ও ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে স্কুল শিক্ষক ছেলে ও তার স্ত্রীকে আসামী Read more

২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী
২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী

পরিবারের কাছে ছুটি কাটানোর কথা বলে ২৫ লাখ টাকা খরচ করে সুইজারল্যান্ডে গিয়ে নিজের জীবন শেষ করেছেন এক আইরিশ নারী। পরিবার Read more

বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং
বাকৃবি গবেষণা, ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস জানাবে মেশিন লার্নিং

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক গবাদিপশুর ব্রুসেলোসিস রোগের পূর্বাভাস শনাক্তে একটি নতুন ধরনের মেশিন লার্নিং প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই Read more

জবি ছাত্রদল নেতা হাসিবের আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া
জবি ছাত্রদল নেতা হাসিবের আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে। সহপাঠী, Read more

পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার
পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন