দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কর্তৃক দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা দীর্ঘ ২২ বছর পর বেকসুর খালাস পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জ্বলসহ ৮ জন।বুধবার (২১ মে) বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদ্দাত এর আদালত ১২ জনের স্বাক্ষী গ্রহন শেষে রায় ঘোষণা করেছেন।উক্ত ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী মীর নুরুন্নবী উজ্জ্বল, দৈনিক নয়া দিগন্ত এর হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ জেলা বারের সদস্য এম,এ মজিদ, মীর জমিলুন্নবী ফয়সল, কামরুজ্জামান খালেদ, মাওলানা তাসলিম আলম, আমজাদ হোসেন মনি, কামরুল হাসান চৌধুরী রনিসহ ৮ জনকে বেখসুল খালাস প্রদান করেছেন।জানা যায়, বিগত ২০০৩ ইং সালে সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন বাদী হয়ে হত্যার চেষ্টার অভিযোগ এনে আইনজীবী, সাংবাদিকসহ আটজনকে আসামী করে, এক মামলা দায়ের করেন, যার মামলা নং- জি আর১০৩/ ২০০৩।আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট রহমতে এলাহি। সরকারী পক্ষে ছিলেন, এপিপি ফাতেমা ইয়াসমিন। রায় হওয়ার পর বেখসুল খালাস পেয়ে ভুক্তভোগীরা জানান, সাংবাদিক তুহিন ছিলেন একজন আওয়ামী এজেন্ট তিনি সব সময় শান্তি প্রিয় মানুষকে কিভাবে হয়রানি ও ক্ষতি করা যায়, তার চিন্তা চেতনা ছিল এমন, আজ দীর্ঘ ২২ বছর পর একটি ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে আজ মুক্তি পাওয়ায় প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নির্মিত হবে দেশের প্রথম মনোরেল, সমঝোতা চুক্তি সই
চট্টগ্রামে নির্মিত হবে দেশের প্রথম মনোরেল, সমঝোতা চুক্তি সই

বন্দরনগরী চট্টগ্রামে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম মনোরেল। নগরীর যানজট নিরসনে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এনিয়ে রোববার Read more

কুষ্টিয়া সীমান্তে মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি
কুষ্টিয়া সীমান্তে মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি

কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩১ লাখ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা, মদ, ট্যাবলেট, কারেন্ট Read more

পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের ধারণা নেই: মাসুকুর রহমান মাশুক
পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের ধারণা নেই: মাসুকুর রহমান মাশুক

এনসিপি ও জমায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবি তুললেও বাংলাদেশের সাধারণ জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির Read more

ত্রিশালে ধান সিদ্ধ করতে ব্যস্ত কৃষক কৃষাণী 
ত্রিশালে ধান সিদ্ধ করতে ব্যস্ত কৃষক কৃষাণী 

বাংলাদেশ দেশ কৃষি প্রধান দেশ। গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের ধান চাষ করা Read more

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক
বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু, লাখ টাকা জমা বাধ্যতামূলক

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।  আজ বুধবার (২৫ মার্চ) থেকে Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: মারা গেল আরো এক শিক্ষার্থী, নিহত বেড়ে ৩৪
মাইলস্টোন ট্র্যাজেডি: মারা গেল আরো এক শিক্ষার্থী, নিহত বেড়ে ৩৪

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন