ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকালেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ কিলোমিটারজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকেই মহাসড়কের মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।‎প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি দেখা যায়, যা একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে যানবাহন দীর্ঘ সময় আটকে থাকায় জ্বালানি ব্যয়ও বেড়ে যায় বলে পরিবহন সংশ্লিষ্টদের দাবি।হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন সময়ের কন্ঠস্বরকে জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ে। এর ফলে মহাসড়কের মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের রূপসী থেকে কাঁচপুর সেতু এলাকা দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকে পড়ে থাকতে দেখা যায়। ‎‎তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন ট্রাম্প!
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন ট্রাম্প!

২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প? এখন থেকেই তা আগাম জানানো সম্ভব নয়। তবে  ট্রাম্পের Read more

কুয়েতে বিপাকে ১৩০ বাংলাদেশি শ্রমিক
কুয়েতে বিপাকে ১৩০ বাংলাদেশি শ্রমিক

কুয়েতে পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাপ টেক’-এ কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতি পালন করলে, Read more

বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু
বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ-পিএইচডি ফেলোশিপের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র Read more

জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল
জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।শনিবার (১ নভেম্বর) দুপুরে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিষ্কার হচ্ছে তারাগঞ্জে রাস্তার ওপরের আবর্জনার স্তূপ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর পরিষ্কার হচ্ছে তারাগঞ্জে রাস্তার ওপরের আবর্জনার স্তূপ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের পুরাতন বিএস কোয়ার্টারের সামনের রাস্তাটিতে দীর্ঘ দিন যাবত ময়লার স্তূপ পড়ে থাকলেও তা পরিষ্কারের কোনো Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও ছড়ানোয় মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও ছড়ানোয় মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন