অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত নানা জরুরি কাজ থাকায় অবকাশ কাটানোর সুযোগ মেলে না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিললে কোথাও ঘুরে আসা বা নতুন করে কোনো পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়।তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন অনেকেই। এবার তাদের জন্য আসছে বড় সুখবর।প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সব মিলিয়ে সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ফলে প্রকৃত ছুটি হবে ১৯ দিন।এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিষ্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি থাকবে।জেনে নেওয়া যাক ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন—ফেব্রুয়ারি: ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশে অনুযায়ী পবিত্র শবেবরাতের ছুটি নির্ধারিত রয়েছে। এবার পবিত্র শবেবরাতের ছুটি দিনটি হতে পারে বুধবার। এর সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।মার্চ: ২০২৬ সালের মার্চ মাসে মাত্র একদিন ছুটি ম্যানেজ করেই মিলবে টানা ৭ দিনের ছুটি। এ ছাড়াও পৃথকভাবে মিলবে ৪ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা চার দিনের ছুটি যুক্ত হয়ে মোট ৫ দিনের অবকাশ তৈরি হবে।এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবেকদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৮ মার্চ এক দিন ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।আর ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে। তাই ২৫ মার্চ বুধবার বা ২৯ মার্চ রোববার—যে কোনো এক দিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। এমনকি এক দিন ছুটি না নিলেও মিলবে টানা তিন দিনের বিরতি।এপ্রিল: এপ্রিলে সরকারি চাকরিজীবীদের মিলতে পারে টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ। তবে এ ক্ষেত্রে ম্যানেজ করতে হবে ২ দিনের ছুটি। ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি, আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। এর মাঝে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলেই টানা পাঁচ দিনের অবকাশ পাওয়া যাবে।মে: ২০২৬ সালের মে মাসে মাত্র ২ দিন ছুটি ম্যানেজ করেই টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানো সম্ভব। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে, যেদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।এর আগে ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। যদি ২৪ ও ২৫ মে দু’দিন ছুটি নিতে পারেন, তাহলে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা যাবে।আগস্ট: আগস্টে দুই দফায় মিলতে পারে লম্বা ছুটির সুযোগ। তবে উভয় ক্ষেত্রেই এক দিন করে ছুটি ম্যানেজ করতে হবে।আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা চার দিনের অবকাশ মিলবে, কারণ ৭ ও ৮ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।এ ছাড়া ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবির ছুটি থাকতে পারে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি, যেহেতু ২৮ ও ২৯ আগস্টও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।অক্টোবর: আগামী অক্টোবরেও লম্বা ছুটির সুযোগ থাকছে। মাত্র এক দিন ছুটি ম্যানেজ করলেই সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিনের অবকাশ উপভোগ করতে পারবেন। মঙ্গলবার (২০ অক্টোবর ) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে, আর বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর সাধারণ ছুটি।এর পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছুটি নিলেই ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি পাওয়া যাবে।ডিসেম্বর: বছরের শেষ মাস ডিসেম্বরেও সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ মিলবে। কারণ বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে, আর ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগ, ৩৯ জনকে শোকজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগ, ৩৯ জনকে শোকজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে Read more

জেট ফুয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৯০ টাকা
জেট ফুয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৯০ টাকা

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম হঠাৎ করে বড় পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন Read more

ত্রিপুরায় বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক
ত্রিপুরায় বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত Read more

খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।রোববার (২৫ Read more

শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল পৌনে ৫টার Read more

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ

ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মর্কিন হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন