ফুটবলপ্রিয় দেশ ইতালি এবার ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু করল। প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইউরোপ অঞ্চল থেকে তারা ২০২৬ সালের বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। একই দিনে ইউরোপ অঞ্চল থেকেই বিশ্বকাপে ওঠার সুযোগ করে নিয়েছে নেদারল্যান্ডসও।এই নিয়ে এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে মোট ১৫টি দেশ। দলগুলো হলো: ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৪ সালের মতোই এবারও ২০ দল অংশ নেবে আসরে। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই খেলার যোগ্যতা অর্জন করেছিল।সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যারা সুপার এইট পর্বে পৌঁছেছিল, তারা সরাসরি পরবর্তী বিশ্বকাপে সুযোগ পেয়ে গেছে। এ তালিকায় আছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আয়োজক ভারত হওয়ায় তারা সুপার এইট বিবেচনায় ছিল না।এছাড়া র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি অংশ নিচ্ছে আরও তিন দল। দলগুলো হলো পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড, যারা ২০২৪ সালের বিশ্বকাপে সুপার এইটে উঠতে পারেনি।এদিকে বাছাইপর্ব পেরিয়ে আমেরিকা অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। বাকি অঞ্চলগুলোর মধ্যে ইউরোপ থেকে দুই দল (ইতালি ও নেদারল্যান্ডস) নিশ্চিত হয়ে গেছে। আফ্রিকা থেকে আসবে আরও দুটি দল এবং এশিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল উঠবে চূড়ান্ত পর্বে। এই দুই অঞ্চলের বাছাইপর্ব এখনো মাঠে গড়ায়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া
অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যা ১৯ Read more

অবৈধভাবে দেশে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক
অবৈধভাবে দেশে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে Read more

জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
জনবল-সরঞ্জাম সংকটে বাগেরহাট জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

১০০ শয্যার বরাদ্দ ও জনবল দিয়ে চলছে বাগেরহাটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল। ফলে ডাক্তার-নার্সসহ নানা সংকটে গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত Read more

রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়াল এনবিআর
রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়াল এনবিআর

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ২০২৫-২৬ Read more

তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ হারালেন চালক
তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ হারালেন চালক

সিরাজগঞ্জের তাড়াশে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন।সে উপজেলার মানিকচাপুর গ্রামের বাসিন্দা ও ওই Read more

রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে
রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে

রজব আরবি শব্দ। এর অর্থ সম্মান করা। ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন