লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমিরাবাদ জনকল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুল্লাহর বিরুদ্ধে ১ বছরে প্রায় ১৮ লাক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে ১ বছরে তিনি ব্যাংকবহির্ভূত লেনদেন এবং মিথ্যা হিসাব উপস্থাপনের  মাধ্যমে ১৮ লক্ষ টাকা পকেটে ভরেছেন বলে তথ্য পেয়েছে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গঠিত অডিট কমিটি। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সলিমুল্লাহ।সূত্র জানায়, দীর্ঘদিন আওয়ামীলের সাবেক এম.পি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীনের সহায়তায় বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন শায়লা খানম। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন, স্কুলে আসতেন খুব কম। এ সময়ে খেয়ালখুশি মতো বিদ্যালয়ের অর্থ খরচ করেন এবং হিসাবে মিথ্যা তথ্য দিয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাত করেন প্রধানশিক্ষক। কয়েকজন অভিবাবকের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের গঠিত অডিট কমিটিতদন্তে প্রধান শিক্ষকের অর্থ নয়ছয়ের প্রমাণ পায়। অডিট কমিটির রিপোর্ট অনুসারে ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্কুলের ব্যাংক হিসাব থেকে উত্তোলিত নয় লক্ষ বিশ হাজার টাকার কোন হিসাব দেখাতে পারে নি প্রধান শিক্ষক। স্কুলের দাতা সদস্যদের দেওয়া ৪ লক্ষ টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ করেন নি। তাছাড়া স্কুলে যোগদান না করা শিক্ষাকে বেতন দেওয়ার কথা বলে ৩ লক্ষ ৮৭ হাজার টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ করা সহ নানা খাত থেকে আসা প্রায় ১৮ লক্ষ টাকা অর্থ আত্মসাত করেছেন প্রধান শিক্ষক।লোহাগাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা নির্বাহী অফিসারের গঠিত অডিট কমিটির সদস্য নুরুল আবছার জানান,’আমিসহ ৩ সদস্য বিশিষ্ট গঠিত অডিট কমিটি প্রধান শিক্ষকের অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছি আমরা তা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেছি।’মোবাইলে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক মো. সলিমুল্লাহ বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। গঠিত অডিট কমিটিও সঠিক হয় নি। এই কমিটির একজন সদস্যের বিরুদ্ধে আমি অভিযোগ দেওয়ার পর তাকে কমিটিতে রেখেই অডিট করা হয়েছে।’পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ছিলেন শায়লা খানম জানান, ‘আমার দায়িত্ব চালাকালীন সময়ে এ ধরণের কোন ঘটনা ঘটেনি। এবং আমি নিয়মিত স্কুলের সব মিটিং এ অংশগ্রহণ করতাম।’লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম জানান,’আমাদের গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়া আমরা তদন্ত কমিটির রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডে প্রেরণ করেছি। তারা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন Read more

কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল
কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা Read more

এ পর্যন্ত বাংলাদেশে কত জনকে পুশ করা হয়েছে, জানালেন হিমন্ত
এ পর্যন্ত বাংলাদেশে কত জনকে পুশ করা হয়েছে, জানালেন হিমন্ত

অনুপ্রবেশকারী সন্দেহে গত কয়েক মাসে ৩৩০ জনেরও বেশি নারী-পুরুষকে বাংলাদেশে পুশ করেছে ভারতের আসাম রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব Read more

অল্পের জন্য প্রাণ বেঁচেছিল লারা দত্তের
অল্পের জন্য প্রাণ বেঁচেছিল লারা দত্তের

দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সম্প্রতি প্রাণ হারিয়েছেন টালিউড অভিনেতা রাহুল। এই ঘটনার রেশ ধরে আবারও আলোচনায় উঠে এসেছে বলিউড Read more

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। সেখানে তারা Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার কর্মসূচি স্থগিত
বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার কর্মসূচি স্থগিত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শোকাবহ এ পরিস্থিতিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন