১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সকল সুযোগ-সুবিধা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিলো স্বাধীন, সার্বভৌম ক্ষমতার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ।২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও ৪টি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার (১৮ আগস্ট) এ রায় দেন।এর আগে, বিএনপি ও জামায়াতে ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় চাকরিচ্যুত করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাদের চাকরি হারানো হয়।২০২২ সালের ১ সেপ্টেম্বর ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের জন্য ইসিকে দেওয়া ট্রাইব্যুনালের রায় বাতিল করেছিলেন আপিল বিভাগ। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে গত বছর সুপ্রিম কোর্টে বরখাস্ত কর্মকর্তাদের পক্ষে একটি আপিল এবং চারটি রিভিউ পিটিশন দাখিল করা হয়।আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহউদ্দিন দোলন, প্রবীর নিয়োগী ও মো. রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও আইনজীবী মুহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।এর আগে, ২০১০ সালের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল এক রায়ে ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দেন ইসিকে। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ট্রাইব্যুনালের রায় স্থগিত করে আদালতে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেন।২০১০ সালের ১২ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল মঞ্জুর করেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত এখন পরিশুদ্ধ: অলি
জামায়াত এখন পরিশুদ্ধ: অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘আমরা জামায়াতে যোগদান করিনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি।’ তিনি Read more

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’
মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’

ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউইয়র্কে নেওয়া হয়েছে। সেখান Read more

শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
শ্রমিকের পাওনা শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: উপদেষ্টা সাখাওয়াত

ঈদকে সামনে রেখে শ্রমিকদের পাওনা পরিশোদের জন্য চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত মালিকদের সময় দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে শ্রমিকদের Read more

আজ ২২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

কলকাতায় ‘বাংলাদেশি’ বলে শিক্ষার্থীকে মারধর
কলকাতায় ‘বাংলাদেশি’ বলে শিক্ষার্থীকে মারধর

ভারতের কলকাতায় বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে।ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন