প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাযই একমত্র মাধ্যম। আল্লাহ বলেন “নিশ্চয়ই নামায পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিন বর্ণনা করেছেন। আজ মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ইংরেজি, ৩ আষাঢ় ১৪৩২ বাংলা, ২০ জিলহজ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি ফজর- ৩:৪৪ মিনিট। জোহর- ১২:০৩ মিনিট। আসর- ৪:৩৮ মিনিট। মাগরিব- ৬:৫১ মিনিট। ইশা- ৮:১৭ মিনিট। আজ সূর্যাস্ত- ৬:৪৮ মিনিট। আজ সূর্যোদয়- ৫:১০ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট। সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে- খুলনা: +০৩ মিনিট। রাজশাহী: +০৭ মিনিট। রংপুর: +০৮ মিনিট। বরিশাল: +০১ মিনিট।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা–টাঙ্গাইল Read more

যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি
যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো শত্রুকে পরাজিত করতে এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পুরোপুরি প্রস্তুত। ১৯৮০-এর Read more

মোটরসাইকেলে ‘সাংবাদিক’ লেখা স্টিকার, চেকপোস্টে মিললো ইয়াবা
মোটরসাইকেলে ‘সাংবাদিক’ লেখা স্টিকার, চেকপোস্টে মিললো ইয়াবা

চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ নুরুল আলম মুজাহিদ (৪২) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৯ Read more

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে Read more

কুড়িগ্রামে হাসপাতালে রোগী হেনস্থাকারী চক্রের ৫ জন গ্রেপ্তার
কুড়িগ্রামে হাসপাতালে রোগী হেনস্থাকারী চক্রের ৫ জন গ্রেপ্তার

কুড়িগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন