দীর্ঘ ২৭ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামের গৃহবধূ মোছাঃ শিরিনা খাতুনের গর্ভে সন্তান আসে। এই সুখবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনতে থাকেন। তবে এর মধ্যেই ঘটে যায় হৃদয়বিদারক এক ঘটনা।৮ ডিসেম্বর বিকালে গৃহবধূ শিরিনার সামান্য রক্তক্ষরণ হলে, অনেকদিনের সাধনার পর আসা গর্ভের সন্তান নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।তিনি একই গ্রামের কোয়াক ডাক্তার ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। ইসলামের পরামর্শে শিরিনা ঝিনাইদহ শহরের মডার্ন মোড়ে অবস্থিত সবুজ ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে প্রতিষ্ঠানের মালিক মোঃ সবুজ তাকে ডাঃ ফয়জুন নেসা রুনুর কাছে দেখানোর পরামর্শ দেন।শিরিনা ডাঃ ফয়জুন নেসা রুনুর কাছে গেলে তিনি কয়েকটি পরীক্ষা দেন। পরীক্ষা শেষে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরেন শিরিনা। রাতের খাবার খাওয়ার পর তিনি ওষুধ সেবন করেন। অভিযোগ অনুযায়ী, ওষুধ সেবনের প্রায় ১০ মিনিটের মধ্যেই তার গর্ভপাত হয়ে যায়।রক্তপাত শুরু হলে স্বজনেরা দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন সকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাউন্ডে এসে রোগীর মামীকে জানান, এটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। চিকিৎসা ও দুই ব্যাগ রক্ত নেওয়ার পর সেদিনই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।গৃহবধূর স্বামী বাবুল জানান, তার স্ত্রী এখনও খুব অসুস্থ। গ্রাম থেকে হাসপাতালে যাতায়াতে অসুবিধার কারণে তারা চিকিৎসকের কাছে বাড়িতে ওষুধ নিয়ে যাওয়ার অনুরোধ করেন।ডাক্তারের বক্তব্য জানতে সবুজ ডায়াগনস্টিক সেন্টারে গেলে তাকে পাওয়া যায়নি। রিসেপশনে থাকা একজন জানান, তিনি শহরের হামদহ এলাকায় নিজস্ব প্রতিষ্ঠান ক্যাপিটাল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন। সেখানে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তিনি বাসায় আছেন এবং তার চিকিৎসায় গর্ভপাত হয়নি বলে দাবি করেন।বিএমডিসির ওয়েবসাইটে তার রেজিস্ট্রেশন নম্বর এ–৯৩১৭৩ যাচাই করে দেখা যায়, ০১/০৭/২০২৫ তারিখে তিন বছরের জন্য তার রেজিস্ট্রেশন স্থগিত আছে। এ বিষয়ে তাকে ১০ ডিসেম্বর পুনরায় ফোনে জানতে চাইলে তিনি দাবি করেন, উচ্চ আদালতের একটি আদেশ আছে যার ভিত্তিতে তিনি চিকিৎসা দিতে পারেন।ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মোঃ কামরুজ্জামান জানান, পূর্বের সিভিল সার্জন তার নামে বিএমডিসিতে অভিযোগ পাঠিয়েছিলেন এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার রেজিস্ট্রেশন বাতিল করা হয়। তিনি ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে একটি হাইকোর্ট আদেশ রয়েছে, তবে অফিসিয়ালি কোনো কাগজ তিনি পাননি। বর্তমানে তিনি প্র্যাকটিস করলে তা নিয়মবহির্ভূত, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তথ্য অনুসন্ধানে আরও জানা যায়, সবুজ ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ সবুজ ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের একজন কার্ডিওগ্রাফার। অভিযোগ রয়েছে, দালালদের মাধ্যমে তিনি রোগী এনে বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা প্রদান করান। একজন রেজিস্ট্রেশন স্থগিত চিকিৎসককে প্রতিষ্ঠানটিতে বসানো নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, সংশ্লিষ্ট চিকিৎসক সম্প্রতি অন্য একটি প্রতিষ্ঠানে সিজারিয়ান অপারেশন করেছেন এবং সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা বিষয়টি জানেন। তাই এ নিয়ে তার কোনো সমস্যা দেখেন না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
নাগরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা Read more

বিরামপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, দুই ফার্মেসি মালিককে জরিমানা
বিরামপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, দুই ফার্মেসি মালিককে জরিমানা

দিনাজপুরের বিরামপুরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে দুই ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (২৭ Read more

সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস
সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস

সৌদি আরবের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)  এক পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই Read more

পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ
পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ

পঞ্চগড়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল পরিবহনের সময় একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (৩ Read more

রাবিতে ছাত্র হলের কক্ষে বান্ধবীর রাতযাপন, শিক্ষার্থীর সিট বাতিল
রাবিতে ছাত্র হলের কক্ষে বান্ধবীর রাতযাপন, শিক্ষার্থীর সিট বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক কক্ষে এক নারী সহপাঠীকে রাতযাপন করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গত (৪ Read more

জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস
জাতীয় নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: ড. ইউনূস

বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন