কক্সবাজারের রামুতে হিমছড়ি ঝর্ণার আশপাশের জমি নিয়ে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) এ বিরোধের জেরে উভয় পক্ষই স্থাপনা উচ্ছেদ ও ভাঙচুরে জড়ায়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে তর্ক-বিতর্ক হয়, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।জানা গেছে, হিমছড়ি এলাকায় মেরিন ড্রাইভ ঘেঁষা ঝর্ণাকে ঘিরে গড়ে উঠেছে বনবিভাগের অধীন জাতীয় উদ্যান, নিসর্গ প্রশিক্ষণ কেন্দ্র এবং উপজেলা প্রশাসনের ইজারা দেওয়া হিমছড়ি বাজার, পার্কিং ও পাবলিক টয়লেট। জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব বৃহস্পতিবার নতুন মাত্রা পায়।স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহেল বলেন, ‘হিমছড়ি ঝর্ণাটি বনবিভাগের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়। আর ঝর্ণার সামনের বাজার ও পার্কিং ইজারা দেয় উপজেলা প্রশাসন। প্রায় চার বছর আগে এনজিওর অর্থায়নে তৈরি হওয়া পাবলিক টয়লেটটিও উপজেলা প্রশাসন ইজারা দিয়ে পরিচালনা করছে।’তবে সম্প্রতি ঝর্ণার প্রবেশ গেট নির্মাণকাজ শুরু করে বনবিভাগ। গেট তৈরির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পাবলিক টয়লেটের একাংশ ভেঙে ফেলা হয়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল। তিনি বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়ান এবং দাবি করেন, ‘বনবিভাগের নিসর্গ প্রশিক্ষণ কেন্দ্রসহ কয়েকটি স্থাপনা সরকারের ১ নম্বর খাস খতিয়ানের আওতায়।’এ সময় সহকারী কমিশনার ভূমির উপস্থিতিতে নিসর্গ কেন্দ্রের সাইনবোর্ডসহ বেশ কিছু কাঠামো ভেঙে ফেলা হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।বনবিভাগের হিমছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক বলেন, ‘নিসর্গ পুরোপুরি বনবিভাগের ২ নম্বর খতিয়ানে রয়েছে। সেখানকার ঘরবাড়ি, সাইনবোর্ডসহ সব স্থাপনা ভাঙচুর করা হয়েছে। অথচ পাবলিক টয়লেটটি বহুদিন ধরে আমাদের জমিতে থাকলেও আমরা কখনো বাধা দিইনি। প্রবেশ গেট নির্মাণের জন্য টয়লেটের একাংশ ভাঙতে হয়েছে।’বন বিভাগের দক্ষিণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, ‘শতভাগ বনবিভাগের জমিতে ভাঙচুর চালানো হয়েছে। এতে আমাদের ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে গেলে আমাদের অপদস্থ করা হয়। বিষয়টি আমরা ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।’এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ জাহিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননিতবে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, ‘এখানে উভয় পক্ষই সরকারের স্বার্থে কাজ করছে। কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে মীমাংসা করেছি।’তিনি আরও বলেন, ‘বিরোধের কিছু নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ভিডিও এসেছে, তা কিছুটা বিব্রতকর।’প্রসঙ্গত, কক্সবাজারের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হিমছড়িকে ঘিরে এমন অস্থিরতা পর্যটনবান্ধব পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সচেতন মহল। তারা দ্রুত সমন্বয় ও সমাধান চাচ্ছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড Read more

চুরির অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছেন ড. ইউনূস
চুরির অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছেন ড. ইউনূস

চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য শ্রীলঙ্কার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক Read more

নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!
নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!

দিনাজপুরের নবাবগঞ্জে রিতা মণি (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা Read more

চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দাবি বরগুনা বাসীর
চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দাবি বরগুনা বাসীর

বরগুনায় চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ১০০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বরগুনাবাসী। মানববন্ধন শেষে হাসপাতাল বরগুনায় স্হাপনের দাবিতে  Read more

একনজরে এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড
একনজরে এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড

এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন