আফ্রিকার দেশ এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়র পুরোনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে তাকে ১৫ স্ত্রী ও সঙ্গীদের বিশাল বহরসহ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাতে দেখা যায়। গত জুলাইয়ে প্রথম প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে ব্যক্তিগত বিমান থেকে নামছেন রাজা মসোয়াতি। আর তার পেছনে সারিবদ্ধভাবে হাঁটছেন অভিজাত পোশাকে সজ্জিত নারীরা।এসওয়াতিনির সাবেক নাম উল্লেখ করে ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‌‌১৫ স্ত্রী ও ১০০ জন কর্মচারীসহ আবুধাবিতে পৌঁছেছেন সোয়াজিল্যান্ডের রাজা। তার বাবা রাজা সোবুজা দ্বিতীয়র ছিল ১২৫ স্ত্রী।প্রতিবেদনে বলা হয়, রাজা মসোয়াতি তৃতীয় ওই সফরে আবু ধাবিতে তার ৩০ জন সন্তানকেও সঙ্গে নিয়েছিলেন। রাজপরিবারের আগমন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা কয়েকটি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন।ভিডিওটি সামাজিক যোগােযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার শুরু হয়। অনেকেই রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন আর দেশের সাধারণ জনগণের দারিদ্র্যের ভয়াবহ বৈষম্য তুলে ধরেন।অনেকেই রাজার জাঁকজমকপূর্ণ এই সফর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী লিখেন, দেশে জনগণ যখন বিদ্যুৎ পায় না, তখন রাজা ব্যক্তিগত বিমানে করে বিদেশ সফর করছেন। আরেকজন প্রশ্ন তুলেছেন, ‌‌এসওয়াতিনি কি এত ধনী রাষ্ট্র যে রাজা ব্যক্তিগত বিমানে চড়তে পারেন?আরেকজন লিখেন, এই ব্যক্তি প্রাইভেট বিমানে ঘোরেন অথচ তার দেশের মানুষ অনাহারে মারা যায়। কেউ কেউ হাস্যরসাত্মক মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, রাজার এত স্ত্রীর দেখাশোনার জন্য আলাদা কোনও সমন্বয়ক আছে কি না?আফ্রিকার একমাত্র পূর্ণ নির্বাহী ক্ষমতার অধিকারী রাজা হিসেবে মসোয়াতি তৃতীয় ১৯৮৬ সাল থেকে এসওয়াতিনি শাসন করে আসছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসওয়াতিনির রাজার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলারেরও বেশি।অন্যদিকে, দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা প্রায় ধসে পড়েছে। সরকারি হাসপাতালে ওষুধের তীব্র সঙ্কটের কারণে নাগরিকরা প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। আর্থিক সঙ্কটের কারণে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়ছেন এবং অনুদানের ওপর নির্ভরশীল।বিশ্বব্যাংকের তথ্য মতে, ২০২১ সালে দেশটিতে বেকারত্ব বেড়ে ২৩ শতাংশ থেকে ৩৩.৩ শতাংশে পৌঁছেছে। যদিও দেশের নির্মাণ, পর্যটন, কৃষি, টেলিযোগাযোগ ও বনজ শিল্পসহ বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগ ও শেয়ারের মালিকানা রয়েছে রাজা মসোয়াতির। আফ্রিকার ছোট্ট এই দেশটির রাজা মসোয়াতি ঐতিহ্যবাহী রাজকীয় আচার-অনুষ্ঠান ও বিলাসী জীবনযাপনের জন্য ব্যাপক পরিচিত। প্রতিবছর ‌‌‘‘রিড ড্যান্স’’ নামের এক প্রাচীন নৃত্য উৎসবে নতুন করে একজন স্ত্রী নির্বাচন করেন তিনি। ঐতিহ্যের প্রতীক হিসেবে নতুন স্ত্রী বেছে নেওয়ার এই আয়োজন নিয়ে অনেকে প্রশংসা করলেও দেশজুড়ে শুরু হয় সমালোচনা।এসওয়াতিনির প্রায় ৬০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এমন একটি দেশে রাজপরিবারের সীমাহীন ঐশ্বর্য আর বিলাসী জীবনযাপন নিয়ে তীব্র সমালোচনা রয়েছে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ Read more

আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা নেই
আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা নেই

আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা না থাকলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সোমবার (২৩ Read more

যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ট্রাম্প
যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তীব্র Read more

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধিদল

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ মে) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার আহ্বানের প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা ‘অর্থহীন’।গত মাসে ট্রাম্প Read more

শিবচরে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
শিবচরে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে মাদারীপুরের শিবচরে আলোচনা সভা, কেক কাটা ও মিলনমেলার আয়োজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন