মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার হলো ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংস। আর এই লক্ষ্যে ওয়াশিংটন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে রয়েছে।দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, জেরুজালেম সফরে গিয়ে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে দেওয়া প্রকাশ্য বক্তব্যে রুবিও যুদ্ধবিরতির কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেননি। এছাড়া গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা নিয়ে আগে করা সমালোচনাও আর পুনরাবৃত্তি করেননি।কাতারে আর কোনো হামলা চালানো হবে কিনা—এই প্রশ্নে নেতানিয়াহু বলেন, ইসরায়েলও অন্যান্য দেশের মতোই এই নীতি অনুসরণ করবে যে, ‘সন্ত্রাসীরা যেখানে থাকুক না কেন, তারা কোনোভাবেই নিরাপত্তা বা দায়মুক্তি পাবে না।’মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, রুবিও মঙ্গলবার লন্ডনে যাওয়ার পথে দোহাতেও থামবেন। কাতারে গত মঙ্গলবারের ইসরায়েলি হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঠেকাতে এ সফরের উদ্যোগ নেওয়া হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ আগস্ট, ২০২৫)

ইংল্যান্ড-ভারতের মধ্যকার সিরিজ নির্ধারণী শেষ টেস্ট পঞ্চম দিনে গড়িয়েছে। আজ হাইভোল্টেজ এই লড়াইয়ের দিকে চোখ থাকবে সবার। এছাড়া পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ Read more

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে Read more

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন ফখরুল
চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে আজ রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত কয়েকদিন ধরে Read more

‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আজও ঢাকার বাতাস
‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আজও ঢাকার বাতাস

চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।সোমবার Read more

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নুসরাত ফারিয়া
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নুসরাত ফারিয়া

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কারাগারে Read more

সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত
সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত

দেশের মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে 'সিডিএফ এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ ২০২৫-২০৩০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন