আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানান, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয় যে, বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় Read more

পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে
পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর Read more

প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ
প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে দু'পক্ষের চলমান সংঘর্ষের মধ্যে দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে এপার সীমান্তে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী Read more

‘৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি’
‘৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি’

ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনের জন্য শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি Read more

ইরানে বিমান হামলায় মার্কিন যুদ্ধবিমান জড়িত কিনা স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র
ইরানে বিমান হামলায় মার্কিন যুদ্ধবিমান জড়িত কিনা স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সেন পারনেল বলেছেন, ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জড়িত থাকার বিষয়টি সত্য নয়। Read more

টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!
টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলে জাতীয় ফল মেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন