চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় পৃথক দুটি স্থান থেকে ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া এবং নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা নামক স্থানে হালদা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আনসার সদস্য, গ্রাম পুলিশসহ স্থানীয় ইউপি সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, ‘অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও নদী-খাল রক্ষায় মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ
ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ

‎চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অর্ধশত ইটভাটায় চলছে ইট পোড়ানোর প্রস্তুতি। ইট পোড়ানোর জন্য ভাটার আশপাশে জড়ো করা হয়েছে সংরক্ষিত বনের কাঠ। Read more

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক

ভোলার লালমোহনে অবৈধ অনুপ্রবেশের দায়ে হরি রঞ্জন দাস (৪০) ওরফে সোনা মাঝি নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে লালমোহন থানা Read more

ইসরাইলে ভূমিকম্পের আঘাত
ইসরাইলে ভূমিকম্পের আঘাত

ইসরাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে হওয়া ওই কম্পন Read more

ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে বিএনপি। এছাড়া খাল খনন কর্মসূচি পুনরায় গ্রহণ করা হবে Read more

শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম
শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আগামীকাল (শনিবার) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন