২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান যশোরের তরতাজা যুবক তৌহিদুর রহমান (২৮)। শহীদ হওয়ার ১ বছরেও মমতাময়ী মা ছেলেকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। আজও ছেলের স্মৃতি কাঁদায় বৃদ্ধ বাবাকে। অকালে স্বামীহারা নাসরিন আক্তার অনেকটা নির্বাক। তিন বছরের মেয়ে আয়শা আয়াত ঘুমের ঘোরে বাবাকে খোঁজে। তৌহিদুরের মৃত্যুর পর তার সুখের পরিবারে নেমে এসেছে বিষাদের কালো ছায়া। ঠিকমতো সংসারটাও চলছেনা। নুন আনতে পানতা ফুরায় অবস্থা। বাবা-মা বলছেন, মৃত্যুর আগ পর্যন্ত এই শোক কাটিয়ে ওঠা সম্ভব নয়। ছেলেকে ছাড়া জীবন খুব কষ্টের।স্বজনরা জানিয়েছেন, যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের জব্বার মোল্যার ছেলে তৌহিদুর রহমান ঢাকায় ক্রয়ডন কাউলুন ডিজাইনস লিমিটেডে জুনিয়র স্পটম্যান পদে চাকরি করতেন। তিনি ঢাকার আশুলিয়ায় গণ-অভ্যুত্থানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তৌহিদুরের রোজগারের অর্থে চলতো পরিবার। ফলে তার মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সেই থেকে তৌহিদুরকে হারানোর শোক বইয়ে নিয়ে বেড়াচ্ছে পরিবারের সদস্যরা। ছেলের কবরের পাশে গিয়ে কান্না করেন বাবা-মা। চোখের পানিতে তাদের বুক ভেসে যায়।বাবা জব্বার মোল্যা জানান, তৌহিদুরের স্মৃতি প্রতিটা মুহূর্তে পীড়া দেয়। মৃত্যুর দুই দিন আগে ফোনে বলেছিলো যে খুব তাড়াতাড়ি বাড়িতে বেড়াতে আসবে। ঠিকই আসলো, তবে লাশ হয়ে। তৌহিদুরের মৃত্যুর পর তারা বড় অসহায় হয়ে পড়েছেন। তবুও তিনি গর্ব করেন তার ছেলে দেশের জন্য জীবন দিয়েছেন। স্বৈরাচার সরকারের পতন হয়েছে। দেশের মানুষ আজ বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন।মা রাশিদা বেগম জানান, তার বুকের ধন হারিয়ে গেছে। তার সকল সুখ কবরস্থ করা হয়েছে। আদরের সন্তান তৌহিদুরকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। মনে হচ্ছে ঢাকা থেকে এসে মা মা বলে আমাকে ডাকছে। একটা বছর চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই ছেলের মুখটা ভেসে ওঠে। ছেলেকে হারিয়ে তারা ভালো নেই। রাশিদা বেগম আরও জানান, ওর (তৌহিদুর) বাবার বয়স হয়েছে। ভারি কোনো কাজ করতে পারে না। ছেলের টাকায় সংসার চলতো। এখন ‘নুন আনতে পানতা ফুরায়’ অবস্থা।এদিকে, অকালে স্বামীকে হারিয়ে অনেকটা নির্বাক তৌহিদুরের স্ত্রী নাসরিন আক্তার। সারাক্ষণ চুপচাপ বসে কী যেন ভাবে। হয়তো স্বামীর স্মৃতি আওড়ে নীরব দহনে পোড়ে। কারও সাথে ঠিকমতো কথাও বলেন না। অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।নাসরিন আক্তার জানান, তার তিন বছরের মেয়ে আয়শা আয়াত রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুম ভেঙে গেলে আব্বু আব্বু বলে কাঁদতে থাকে। আব্বুর মতো করে কেউ তাকে ভালোবাসতে পারে না। তৌহিদুরের নানা স্মৃতি আঁকড়ে ধরে তাদের সময় পার হয়ে যাচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিককে হুমকি দেওয়া সেই যুবদল কর্মী গ্রেপ্তার, দল থেকে বহিস্কার
সাংবাদিককে হুমকি দেওয়া সেই যুবদল কর্মী গ্রেপ্তার, দল থেকে বহিস্কার

পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক আরেফিন লিমনকে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের ঘটনায় যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

গাজায় অনুপ্রবেশকালে একদল ইসরায়েলি আটক
গাজায় অনুপ্রবেশকালে একদল ইসরায়েলি আটক

ফিলিস্তিনের গাজায় অনুপ্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলির একটি দল। তবে, তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা Read more

সংস্কারের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের বেহাল দশা
সংস্কারের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের বেহাল দশা

সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর-দত্তনগর সড়ক। যার ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। সড়কের বিভিন্ন অংশে Read more

বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা Read more

লা লিগায় এমবাপ্পের ঝলক, প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হতাশা অব্যাহত
লা লিগায় এমবাপ্পের ঝলক, প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হতাশা অব্যাহত

স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে ওভেইদোকে ৩-০ ব্যবধানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন