আগামীকাল শনিবার বাদ জোহর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। তবে সেখানে কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে সরকার।শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানানো হয়। শনিবার দুপুর ২টায় সেখানে তার জানাজার সময় নির্ধারণ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, আগামীকাল বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।একইসঙ্গে জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওসমান হাদির মরদেহ এদিন সন্ধ্যায় দেশে আসে।শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।সেখান থেকে কফিনেবন্দি হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাতে সেখানেই হিমঘরে রাখা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) Read more

অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে লুট
অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে লুট

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত ১৬শ শতকে সুলতানি আমলে নির্মিত ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করে নিয়ে গেছে Read more

ছয় মাস ধরে বন্ধ বেনাপোলে খাদ্যদ্রব্য পরীক্ষার কার্যক্রম
ছয় মাস ধরে বন্ধ বেনাপোলে খাদ্যদ্রব্য পরীক্ষার কার্যক্রম

বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের আন্তর্জাতিক মানের ল্যাবে জনবল শূন্য গত ৬ মাস ধরে বন্ধ রয়েছে খাদ্যদ্রব জাতীয় কৃষি পণ্য Read more

আমতলীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আগাছা পরিষ্কার অভিযান
আমতলীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আগাছা পরিষ্কার অভিযান

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর আমতলীতে 'আমরা আমতলীবাসী' স্বেচ্ছাসেবী সংগঠনসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ফুটপাত দখলে থাকা ঝোপঝাড় পরিষ্কার করা Read more

ঢাকার কাচ্চির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী কুণ্ডু
ঢাকার কাচ্চির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী কুণ্ডু

প্রথম সিনেমার আনন্দ ভাগ করে নিতে ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন