ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোররাতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত আটজন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে। এ হামলাকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে রাশিয়ার উত্তর’ বলে অভিহিত করেছেন।কিয়েভের চারটি জেলায় আবাসিক ভবন, হাসপাতাল, স্কুলসহ অন্তত ২৭টি স্থানে বিস্ফোরণ ঘটে। এসব ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারে রীতিমতো লড়াই করছেন উদ্ধারকর্মীরা। ইউক্রেন জানিয়েছে, এদিন ৩০৯টি ড্রোন ও আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। যার মধ্যে ২৮৮টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন।এই হামলার কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী সভিরিদেঙ্কো বলেন, ‘রাশিয়ার ব্যাপক এই হামলা ট্রাম্পের ডেডলাইনের সরাসরি জবাব।’এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, ‘যুদ্ধ বন্ধ করতে হলে রাশিয়ার শাসন ব্যবস্থার পরিবর্তন জরুরি। না হলে মস্কো যুদ্ধ থামালেও ভবিষ্যতে আশপাশের দেশগুলো অস্থির করে তুলবে।’ তিনি আরও বলেন, ‘জব্দ করা রুশ সম্পদ এখন রাশিয়ার বিরুদ্ধেই কাজে লাগাতে হবে।’রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগত শহর চাসিভ ইয়ার দখল করেছে তারা। যদিও কিয়েভ এখনও দখলের বিষয়টি স্বীকার করেনি। এই শহরের পতন হলে রাশিয়ার জন্য ক্ৰামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের মতো বড় শহরের দিকে অগ্রসর হওয়া সহজ হবে।অন্যদিকে, দুর্নীতিবিরোধী দুটি সংস্থার ক্ষমতা কমানোর আইন পাস হওয়ার পর ইউক্রেনজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও ইউরোপীয় মিত্রদের কড়া প্রতিক্রিয়ার পর বৃহস্পতিবার দেশটির সংসদে এ আইনের সংশোধনী বিল পাস হয়েছে। এর মাধ্যমে দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় বাধ্য হলো জেলেনস্কি প্রশাসন।যুদ্ধকালীন জটিলতার মধ্যেও চরম সংকটে পড়েছে ইউক্রেনের অর্থনীতি। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে প্রয়োজনীয় ৫৮ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তার মাত্র এক-তৃতীয়াংশের প্রতিশ্রুতি পেয়েছে তারা। খবর রয়টার্স, আলজাজিরা, এএফপির। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খগেন্দ্র নাথ মাহাতো (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার Read more

একাত্তরের বীর সন্তানদের শ্রদ্ধার ফুলে স্মরণ করছে জাতি
একাত্তরের বীর সন্তানদের শ্রদ্ধার ফুলে স্মরণ করছে জাতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরের বীর সন্তানদের ফুলের শ্রদ্ধায়  স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। Read more

রায়পুরে পারিবারিক বিরোধ মীমাংসার নামে ধর্ষণের অভিযোগ
রায়পুরে পারিবারিক বিরোধ মীমাংসার নামে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ মীমাংসার ঘটনাকে কেন্দ্র করে এক বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত নেতা Read more

নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর
নির্বাচনে মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির Read more

শান্ত-ফারহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ
শান্ত-ফারহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাহিবজাদা Read more

দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী
দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’ দক্ষিণ কোরিয়ার বুসানের নৌঘাঁটিতে পৌঁছেছে। বুধবার (০৫ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন