এগারো মাস পর গতকাল বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে মোট শেয়ার কেনাবেচার পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কেনাবেচা হওয়া শেয়ারের মোট বাজার মূল্য ছিল এক হাজার ৬৩ কোটি টাকা, যা গত বছরের ২ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ এবং বুধবারের তুলনায় ৩২০ কোটি টাকা বেশি।শুধু লেনদেন নয়, ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে ৫৪৪৩ পয়েন্ট ছাড়িয়েছে, যা গত বছরের ৩ অক্টোবর বা প্রায় ১০ মাসের সর্বোচ্চ। সূচক বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৭০ শতাংশ। চট্টগ্রামকেন্দ্রিক দেশের দ্বিতীয় শেয়ারবাজার সিএসইর সূচকের উত্থান ছিল আরও বেশি। এ বাজারের প্রধান সূচক সিএসসিএক্স ১৮৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে ৯৩২৫ পয়েন্ট ছাড়িয়েছে।সূচকের বড় উত্থান হলেও গতকাল তুলনামূলক বেশিসংখ্যক কোম্পানির শেয়ার দর হারিয়েছে। লেনদেন ও সূচকের উত্থানে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাত। ডিএসইতে তালিকাভুক্ত ৩৫৫ কোম্পানি এবং ৩৬টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের সর্বমোট এক হাজার ৬৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে শুধু ব্যাংক খাতের ৩৫ কোম্পানিরই ৩৮৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোটের সোয়া ৩৬ শতাংশ। ১২৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে ওষুধ ও রসায়ন খাতের, যা মোটের ১২ শতাংশ।সূচকের উত্থানেও ব্যাংক খাতের অবদান ছিল সবচেয়ে বেশি। গতকাল ব্যাংক খাতের লেনদেন হওয়া ৩৫ কোম্পানির মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ৫টির এবং অপরিবর্তিত ছিল চারটির দর। পাঁচটি ব্যাংকের শেয়ারদর কমার পরও এ খাতে গড় শেয়ারদর আড়াই শতাংশ হারে বেড়েছে। এতে ডিএসইএক্স সূচকে যোগ হয়েছে প্রায় ৫২ পয়েন্ট। খাতওয়ারি হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১৭ পয়েন্ট যোগ করেছে ওষুধ ও রসায়ন খাত। তবে এ খাতের স্কয়ার ফার্মা ও বেক্সিমকো ফার্মা যৌথভাবে প্রায় ১৫ পয়েন্ট যোগ করেছে। এদিকে লেনদেন ও সূচক বৃদ্ধির সার্বিক হিসাবের বিপরীতে বেশির ভাগ কোম্পানির দর কমেছে। তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে গতকাল ডিএসইতে ৩৫৫টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৩৯টির দর বেড়েছে, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টির দর। এ ছাড়া তালিকাভুক্ত ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৬টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১টির দর বেড়েছে, কমেছে ৬টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দর।বাজার-সংশ্লিষ্টরা জানান, টানা বৃদ্ধির পর গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত  তিন দিন দর সংশোধনের ধারায় ছিল শেয়ারবাজার। এ সময়ে ডিএসইএক্স সূচক ৯৩ পয়েন্ট হারিয়েছিল। তবে বুধবারের ৫৩ পয়েন্ট বৃদ্ধির পর গতকালের ৯৩ পয়েন্ট বৃদ্ধি সূচকে প্রায় ১৪৫ পয়েন্ট যোগ করেছে।বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, গত ২৯ মে থেকে শেয়ারবাজার সূচক বাড়ছে। অর্থনীতির নানা সূচকের ভালো হওয়ার প্রবণতা দেখে কৌশলী বিনিয়োগকারীরা আগেই বিনিয়োগ শুরু করেছিলেন। তাদের দেখাদেখি সাধারণ বিনিয়োগকারীরাও যুক্ত হচ্ছেন। মানুষের মধ্যে এ বিশ্বাস তৈরি হয়েছে– শেয়ারবাজার এখন থেকে বাড়বে, শেয়ার কিনলে লোকসানের ঝুঁকি কম। এটিই বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণ।এ বিষয়ে জানতে চাইলে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান সমকালকে বলেন, সামষ্টিক অর্থনীতির নানা সূচক উন্নতির খবর প্রকাশ হতেই ক্রমে শেয়ারবাজারে বিনিয়োগ বেড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে। ট্রেজারি বন্ডে সুদের হার কমছে। এর আগে সরকার নিজেই সঞ্চয়পত্রের সুদহার কমিয়েছে। মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার না কমালেও এরই মধ্যে বেসরকারি ব্যাংকগুলো আমানতের সুদহার কমাতে শুরু করেছে। ফলে এফডিআর ভেঙে বা আগে যারা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছিলেন, তারা সেগুলো বিক্রি করে শেয়ারবাজারমুখী হচ্ছেন। মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,  দীর্ঘ সময়ের দর পতনে প্রায় সব শেয়ারের দাম তলানিতে নেমেছিল। এবারের উত্থানের শুরুতে গড়ে সব শেয়ারের দাম বেড়েছে। তবে অপেক্ষাকৃত দুর্বল শেয়ারের দাম বেড়েছে বেশি। এক্ষেত্রে গত কিছু দিনের লেনদেনে গুণগত পরিবর্তন আছে। বৃহস্পতিবার ব্যাংক খাতই পুরো বাজারকে নেতৃত্ব দিয়েছে। এর সঙ্গে মৌলভিত্তির শেয়ারে মানুষের বিনিয়োগ বেড়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা জনবিস্ফোরণে চিন্তিত স্থানীয়রা, বছরে ৩০ হাজার শিশুর জন্ম
রোহিঙ্গা জনবিস্ফোরণে চিন্তিত স্থানীয়রা, বছরে ৩০ হাজার শিশুর জন্ম

মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যার আগ্রাসন বেড়েই চলছে। দিনের পর দিন রোহিঙ্গা নর-নারীর সংখ্যা বেড়ে যাওয়ার Read more

ধামইরহাটে চোরাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২
ধামইরহাটে চোরাই ট্রাক উদ্ধার, গ্রেফতার ২

নওগাঁর ধামইরহাটে ট্রাক চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। টানা কয়েক দিনের চেষ্টায় চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা Read more

আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করলো ভারত
আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করলো ভারত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও ভারতীয় দূতাবাস চালু করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা Read more

বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি
বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) গভীর রাতে Read more

গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন