২০১৪ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম। তখন তিনি বাঁশখালী হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। ১১ বছর পর তাকে পুনরায় চাকরিতে যোগদানের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।রবিবার (১১ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিদর্শন শাখার পরিদর্শক জিএম শামছুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বরখাস্তের অভিযোগে অধ্যক্ষ জহিরুল ইসলাম ২২ মে ২০২৫ তারিখে (ডকেট নং-১৪৪৪৬) অধিদপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেন। এ বিষয়ে ৬ জুন ২০২৫ ও ২৩ জুলাই ২০২৫ তারিখের দুটি স্মারকের প্রেক্ষিতে তদন্তভার দেওয়া হয় পরিদর্শক (প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা) মোহাম্মদ আব্দুর রাজ্জাককে।তদন্ত প্রতিবেদনে উঠে আসে, অধ্যক্ষ জহিরুল ইসলাম ২০০১ সালের ১ নভেম্বর বাঁশখালী হামেদিয়া ফাজিল মাদ্রাসায় যোগদান করেন এবং এমপিওভুক্ত হন (ইনডেক্স-৩১৬৬৯৪)। পরবর্তীতে ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৫ জুন ২০১১ খ্রি. তারিখের আদেশ অনুযায়ী (নং ৪৬.০৪৫.০২৭.০৮.০১.০০১.২০১১-২৩৯০) উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে বিনা বেতনে ৫ বছরের ছুটি নেওয়ার সুযোগ ছিল।কিন্তু গভর্নিং বডি ওই ছুটি মঞ্জুর না করে বিভিন্ন অজুহাতে তাকে বরখাস্ত করে। এ ঘটনায় আদালতের রিট পিটিশন নং-৩৬৫৭/২০১৫ এর রায়ে বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারীকে ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত রাখলে তিনি পূর্ণ বেতন-ভাতা পাওয়ার অধিকারী হবেন।তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অধিদপ্তর গভর্নিং বডির সভাপতিকে “বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের” নির্দেশ দিয়েছে।দীর্ঘ ১১ বছর পর চাকরি ফিরে পেয়ে অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, ‘মূলত আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলাম। দীর্ঘ সময় অতিবাহিত হলেও আমি ন্যায় বিচার পেয়েছি। সত্যের জয় অবশ্যম্ভাবী।’প্রসঙ্গত, বাঁশখালী হামেদিয়া ফাজিল মাদ্রাসাটি খান বাহাদুর ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। এটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী। মাহমুদুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন
মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেন নিতে এখন থেকে ডিসির সিলযুক্ত ফুয়েল কার্ড লাগবে। নির্ধারিত সময়, কাগজপত্র ও নতুন নিয়ম না মানলে মিলবে Read more

গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট
গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট

পবিত্র ঈদ উল আযহার আর মাত্র ৩ দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মের শহর ছাড়তে শুরু করেছেন শিল্প-কারখানা Read more

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আজ ২৮ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটির Read more

নবাবগঞ্জে অভয়াশ্রম থেকেই অবাধে মাছ শিকার
নবাবগঞ্জে অভয়াশ্রম থেকেই অবাধে মাছ শিকার

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দিনাজপুরের নবাবগঞ্জে গড়ে তোলা হয়েছিল মৎস্য অভয়াশ্রম। সেই অভয়াশ্রমে মৎস্য নিধনে নিষেধাজ্ঞা জারি করে মাগুর, শিং, Read more

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে গাছে বেঁধে নির্যাতনের শিকার নারী, মামলা দায়ের
স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে গাছে বেঁধে নির্যাতনের শিকার নারী, মামলা দায়ের

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবি নিয়ে স্বামীর বাড়িতে যাওয়ায় এক নারীকে (৩০) গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গাছে বেঁধে Read more

চকরিয়ায় জায়গা দখলের সময় মা-ছেলেকে কুপিয়ে জখম
চকরিয়ায় জায়গা দখলের সময় মা-ছেলেকে কুপিয়ে জখম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের একটি পরিবারের দীর্ঘদিনের ভোগদখলীয় ও ক্রয়কৃত বসতভিটা জবরদখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে মা-ছেলে দুজনকে কুপিয়ে জখম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন