চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিজিবির হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সীমান্তের ৬১/৭ এস পিলারের সন্নিকটে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ বেনীপুর বিওপির কোম্পানী কমান্ডারের হাতে তাদেরকে তুলে দেন। বৃহস্পতিবার বিজিবি তাদেরকে জীবননগর থানায় সোপর্দ করেছে।আটককৃতরা হচ্ছেন- মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার বড়শিকারপুর গ্রামের গৌরাঙ্গ মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (৪৪), স্ত্রী কবিতা মন্ডল (৩৮), তিন মেয়ে অনিকা মন্ডল (১৭), অন্তরা মন্ডল (১২) ও মিষ্টি মন্ডল (৯); মাগুরা জেলার শালিখা উপজেলার ছাবড়ী গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রবীন বিশ্বাস (৩৯), স্ত্রী অপর্না বিশ্বাস (৩৬) ও মেয়ে প্রিয়সী বিশ্বাস (১০); ঢাকা জেলার কেরানীগঞ্জের সিরাজ হাজারী বাড়ি এলাকার নুর ইসলামের মেয়ে সোহাগী আক্তার (৪০); ঢাকার কোতয়ালী থানার আহসানুল্লাহ রোডের বাসিন্দা আল আমিনের স্ত্রী মীম (১৯) ও সাতক্ষীরা সদর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুল মাজেদের মেয়ে তাসলিমা (৪১)।মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১১ জন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ১৯৪ ব্যাটালিয়নের অধীনস্থ নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ ১১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে।আটকৃতরা বিএসএফকে জানায় তারা অবৈধ পথে ভারতে প্রবেশ করেছে এবং মুম্বাই শহরের বাসা-বাড়িতে গৃহকর্মীসহ দিন মজুরের কাজ করতো। দেশে ফেরার পথে তারা বিএসএফের হাতে আটক হয়।আটককৃতদের নাম-ঠিকানা ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ বেনীপুর বিওপিকে অবগত করে আটককৃত বাংলাদেশিদের ফেরত নেয়ার জন্য।বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে সীমান্তের ৬১/৭নং এস পিলারের সন্নিকটে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকের পর বিএসএফ আটক ১১ জন নারী-পুরুষ ও শিশুকে বেনীপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. ওবায়দুল্লাহর হাতে তুলে দেয়।জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস সাংবাদিকদের বলেন, বিজিবি ১১ জন বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদুরো মিশনে কতজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ভেনেজুয়েলার কর্মকর্তা
মাদুরো মিশনে কতজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ভেনেজুয়েলার কর্মকর্তা

ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কী বলছেন উপদেষ্টা?
বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কী বলছেন উপদেষ্টা?

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার বাবা হওয়ার কারণে বিল্লাল হোসেন বিশেষ সুবিধা পেয়েছেন কি না এ ব্যাপারেও কি তিনি সচেতন ছিলেন না? Read more

প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন
প্রার্থীতা ফিরে পেলেন ইজাদুর রহমান মিলন

গাজীপুর-৩ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন বলেছেন, “জনগণ চেয়েছে আমি গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়ে নির্বাচন করি। তাই জনগণের Read more

ভোলায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেফতার
ভোলায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা গ্রেফতার

ভোলায় মামলার ভয় দেখিয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে Read more

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১০ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন