গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে রাজধানীর উত্তরায়। স্থানীয়রা বলছেন, প্রতিদিন দোকান থেকে চুরি হচ্ছে, পথচারীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন।স্থানীয় ব্যবসায়ী কামরুল হাসান বলেন, ‘গাজীপুরে যখন কারখানা বন্ধ হচ্ছিল, তখনই আমরা বুঝেছিলাম এর প্রভাব উত্তরায় পড়বে। এখন দোকান থেকে চুরি হচ্ছে, পথচারীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। পুলিশ আছে, কিন্তু অপরাধীদের সংখ্যা বেশি হওয়ায় নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।’অন্য বাসিন্দা আমিনুল ইসলাম মনে করেন, গাজীপুরে বেকারত্ব বেড়ে যাওয়ায় রাজধানীতে অপরাধী প্রবাহ বাড়ছে। তার ভাষ্যে, ‘উত্তরায় প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও নগদ অর্থের লেনদেন হয়। তাই অপরাধীরা এখানে সক্রিয় হচ্ছে।’রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি সাময়িক নয়। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর আবু তালহা বিন রেদওয়ান বলেন, ‘দেশে হঠাৎ বেকারের সংখ্যা বেড়ে গেলে তা সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করে। উত্তরা এখন তার প্রকট উদাহরণ। সমাধান করতে হলে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি ও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।’এদিকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি) জানান, ছিনতাই প্রতিরোধে পুলিশের বিশেষ টিম ও টহল দল নিয়মিত কাজ করছে। তাঁর ভাষ্যে, ‘বেকারত্ব ও মাদকাসক্তি এই দুটি কারণে বেশিরভাগ যুবক ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে। প্রতিদিনই একাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হচ্ছে। উত্তরায় ছিনতাই এখন নিয়ন্ত্রণে আছে, তবে মোকাবিলায় পুলিশকে বিভিন্ন কৌশল নিতে হচ্ছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান
বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা সভা-সমাবেশের কোথাও কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে আঞ্চলিক দাঙ্গায় Read more

ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যা
ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যা

পাকিস্তানের গুজরাটে ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য Read more

সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই দিয়াবাড়িতে হাট বাণিজ্য
সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই দিয়াবাড়িতে হাট বাণিজ্য

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অস্থায়ী পশুর হাটের ইজারাদার এর নাম ঘোষণা না করলেও দ্বিতীয়বারের মতো উত্তরা দিয়াবাড়ি হাটের দখল Read more

আমতলীতে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
আমতলীতে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

বরগুনার আমতলী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আরেক চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে Read more

কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে সিএনজিসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে আদর্শ সদর Read more

ভূঞাপুরে পেট্রোল পাম্পে লিটারে তেল কম ৭–৮ টাকার! ইউএনওর অভিযানে ধরা
ভূঞাপুরে পেট্রোল পাম্পে লিটারে তেল কম ৭–৮ টাকার! ইউএনওর অভিযানে ধরা

টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার অভিযোগ শুধু পয়সা বা সামান্য পরিমাণ নয়, লিটারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন