বাংলাদেশ বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয় পেলো পাকিস্তান। রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের জয়ে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিকরা। এই হারে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচের নায়ক পাকিস্তানের মোহাম্মদ হারিস, দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন এই ব্যাটার। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচেও নাস্তানাবুদ হয়েছিল লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। ম্যাচের শুরুতে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকেন। পাওয়ারপ্লের ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৩ রান করে এই দুই ব্যাটার। ইমন হাফসেঞ্চুরি পূর্ণ করেন দ্রুত, তানজিদও ধীরে ধীরে হাত খুলে খেলতে থাকেন।দুজনে মিলে দলের স্কোর নিয়ে যান শতরানের গণ্ডি ছাড়িয়ে। তবে তানজিদ ফিফটির কাছাকাছি গিয়ে ৩২ বলে ৪২ রানে আউট হন। পরের ওভারেই ফিরেন ইমন, ৩৪ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।দুই ওপেনার ফেরার পর ইনিংস সামাল দেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটন ১৮ বলে ২২ রান করে আউট হলে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। এরপর শামীম (৪ বলে ৮) ও হৃদয় (১৮ বলে ২৫) দ্রুত ফিরে যান। শেষ দিকে জাকের আলী অনিক ৯ বলে অপরাজিত ১৫ রান এবং তানজিম সাকিব ৩ বলে ৮ রানে ইনিংস শেষ করেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯৬ রান।পাকিস্তানের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন হাসান আলী ও আব্বাস আফ্রিদি। একটি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ ও শাদাব খান।লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। মাত্র ১ রান করে ফেরেন সাহিবজাদা ফারহান। তবে এরপর দৃঢ়তায় জুটি গড়েন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস। পাওয়ারপ্লেতে তুলে নেন ৫৬ রান। এরপরও চালিয়ে যান আগ্রাসন। সাইম ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে আউট হন, তাকে ফিরান তানজিম সাকিব।এরপর ব্যাট হাতে নেমে মারমুখী খেলেন হাসান নওয়াজ। নওয়াজ করেন ১৩ বলে ২৬ রান, ফিরেন মিরাজের বলে। এরপর হারিসের সঙ্গী হন অধিনায়ক সালমান আলী আঘা।হারিস শতকের দিকে এগোতে থাকেন দুরন্ত গতিতে। ৪৫ বলে পূর্ণ করেন নিজের শতক, আর পরের বলেই হাঁকান একটি বিশাল ছক্কা। জয়সূচক রান আসে সালমানের ব্যাট থেকে। ১৬ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। এটি ছিল ২০২১ সালের পর তাদের প্রথম ৩-০ ব্যবধানে কোনো টি-টোয়েন্টি সিরিজ জয়।বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট নেন, তানজিম হাসান সাকিব পান একটি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও দাম বেড়েছে স্বর্ণের
আবারও দাম বেড়েছে স্বর্ণের

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন Read more

ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান
ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ইরান নতুন করে ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা Read more

আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক
আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সোনা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে মঙ্গলবার এএফপিকে জানিয়েছেন তালেবান সরকারের এক কর্মকর্তা। এর Read more

চুরি করতে গিয়ে ধরা পড়ায় মামাকে ছুরিকাঘাত করলো ভাগ্নে
চুরি করতে গিয়ে ধরা পড়ায় মামাকে ছুরিকাঘাত করলো ভাগ্নে

বগুড়ার শেরপুর উপজেলার চকখাগা গ্রামে শনিবার দিবাগত রাতে চুরি ও হত্যা চেষ্টার ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই দেশের দুই সরকারি কোম্পানি এবং দুই কোম্পানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন